জামিন হল না শাহরুখ পুত্রের, ৭ অক্টোবর পর্যন্ত NCB হেফাজতে আরিয়ান।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ জামিন হল না শাহরুখ পুত্রের। আরিয়ান কে জামিন দিলনা আদালত, ৭ তারিখ পর্যন্ত তাঁকে থাকতে হবে এনসিবি-র হেফাজতে। আরিয়ানের আইনজীবী সতীশ মানেশিন্দে এদিন আইরিয়ান খানের বেলের জন্যে আবেদন করে। কিন্তু সেই আবেদন নামঞ্জুর করে আদালত। রবিবার রাতে শাহরুখ-পুত্রকে গ্রেফতার করার পর জানানো হয়েছিল, কেবলমাত্র এক দিনের জন্য তাঁকে এনসিবি-র হেফাজতে রাখা হবে। কিন্তু এদিন তাঁরা আরও ৭ দিনের হেফাজত দাবি করে।

আরও পড়ুনঃ চার বছর ধরে মাদক নিচ্ছি, জেরায় কবুল আরিয়ানের।

এনসিবি আধিকারিকরা তাঁকে জেরা করার সময়ে কান্নায় ভেঙে পড়েন ২৩ বছরের আরিয়ান। তাঁকে টানা ১৬ ঘন্টা ম্যারাথন জেরা করে এনসিবি আধিকারিকরা। জেরার সময়ে আরিয়ান জানিয়েছেন,’চার বছর ধরে মাদক নিচ্ছি’। আজ তাঁকে আবার আদালতে তোলা হয়। তাঁর আইনজীবীরাও আজই আদালতে জামিনের জন্যে আবেদন করেন। কিন্তু আরিয়ান কে জামিন দিলনা আদালত। ৭ তারিখ পর্যন্ত কাস্টিডির মেয়াদ বাড়ানো হয়েছে। আগামী ৭ অক্টোবর পর্যন্ত শাহরুখ পুত্র আরিয়ান সহ তাঁর দুই বন্ধু আরবাজ মার্চেন্ট ও মুনমুন দধিচাকে এনসিবি রিমান্ডে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আরিয়ানের আইনজীবীর পক্ষ থেকে এ দিন বিচারবিভাগীয় হেফাজত ও জামিনের আর্জি জানানো হয়েছিল। যা খারিজ করে দেয় আদালত। বিচারপতি জানান,  যে ধরনের মাদক এনসিবি-র হাতে এসেছে সেই সম্পর্কে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন। তবে এনসিবি-র পক্ষ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত আরিয়ানদের রিমান্ডে চাওয়া হয়েছিল, তা নামঞ্জুর করেন বিচারপতি।

তদন্তকারীদের সূত্রে খবর, দুবাই এবং ব্রিটেনে থাকার সময় নিয়মিত মাদক নিতেন শাহরুখ পুত্র।  গত রাতে জেরার সময় বার বার কান্নায় ভেঙে পড়ছিলেন আরিয়ান। জেরায় নিজের মাদকাসক্তির কথা স্বীকার করে তিনি জানিয়েছেন, ‘চার বছর ধরে মাদক নিচ্ছি। মুম্বাই থেকে বাইরে গেলে মাদক লুকিয়ে নিয়ে যেতাম।’ বন্ধুদের সাথে বিলাসবহুল পার্টিতে বসত মাদকের আসর। সব কিছুতেই অভ্যস্ত হয়ে গিয়েছিলেন আরিয়ান।

জামিন হল না শাহরুখ পুত্রের, ৭ অক্টোবর পর্যন্ত NCB হেফাজতে আরিয়ান।

জামিন হল না শাহরুখ পুত্রের, ৭ অক্টোবর পর্যন্ত NCB হেফাজতে আরিয়ান।
জামিন হল না শাহরুখ পুত্রের, ৭ অক্টোবর পর্যন্ত NCB হেফাজতে আরিয়ান।

মুম্বই থেকে গোয়াগামী প্রমোদতরীর মাদক-পার্টি থেকে শনিবার রাতে আরিয়ান-সহ ৮ জনকে আটক করে এনসিবি। জানা গিয়েছে, নিজের লেন্সের বাক্সে মাদক লুকিয়ে রেখেছিলেন আরিয়ান। আরিয়ান এবং তাঁর বন্ধুদের কাছ থেকে ৩০ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২ টি পিল(MDMA) এবং ৫ গ্রাম এমডি আটক করেছে এনসিবি তদন্তকারী দল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর