নজরবন্দি ব্যুরোঃ অবশেষে স্বীকারোক্তি শাহরুখ পুত্র আরিয়ানের গলায়। এনসিবি আধিকারিকরা তাঁকে জেরা করার সময়ে কান্নায় ভেঙে পড়েন ২৩ বছরের আরিয়ান। তাঁকে টানা ১৬ ঘন্টা ম্যারাথন জেরা করে এনসিবি আধিকারিকরা। জেরার সময়ে আরিয়ান জানিয়েছেন,’চার বছর ধরে মাদক নিচ্ছি’। আজ তাঁকে আবার আদালতে তোলা হবে। তাঁর আইনজীবীরাও আজই আদালতে জামিনের জন্যে আবেদন করবেন।
আরও পড়ুনঃ বেআইনি সম্পত্তির মালিক সস্ত্রীক সচিন! ‘প্যান্ডোরা পেপার্সে’ এবার নাম ক্রিকেট ঈশ্বরের
তদন্তকারীদের সূত্রে খবর, দুবাই এবং ব্রিটেনে থাকার সময় নিয়মিত মাদক নিতেন শাহরুখ পুত্র। গত রাতে জেরার সময় বার বার কান্নায় ভেঙে পড়ছিলেন আরিয়ান। জেরায় নিজের মাদকাসক্তির কথা স্বীকার করে তিনি জানিয়েছেন, ‘চার বছর ধরে মাদক নিচ্ছি। মুম্বাই থেকে বাইরে গেলে মাদক লুকিয়ে নিয়ে যেতাম।’ বন্ধুদের সাথে বিলাসবহুল পার্টিতে বসত মাদকের আসর। সব কিছুতেই অভ্যস্ত হয়ে গিয়েছিলেন আরিয়ান।
মুম্বই থেকে গোয়াগামী প্রমোদতরীর মাদক-পার্টি থেকে শনিবার রাতে আরিয়ান-সহ ৮ জনকে আটক করে এনসিবি। জানা গিয়েছে, নিজের লেন্সের বাক্সে মাদক লুকিয়ে রেখেছিলেন আরিয়ান। আরিয়ান এবং তাঁর বন্ধুদের কাছ থেকে ৩০ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২ টি পিল(MDMA) এবং ৫ গ্রাম এমডি আটক করেছে এনসিবি তদন্তকারী দল।
চার বছর ধরে মাদক নিচ্ছি, জেরা শেষে কবুল আরিয়ানের।

আজ তাঁকে কিছুক্ষন আগে হেফাজত থেকে বার করেছে এনসিবি। তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে মেডিক্যাল টেস্টের জন্যে। মেডিক্যাল টেস্ট OK হলেই তাঁকে পেশ করা হবে। সেখানেই তাঁর জামিনের আবেদন করবেন আরিয়ানের আইনজীবীরা। উল্লেখ্য, শাহরুখের ছেলেকে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস’ (এনডিপিএস)-আইনের আওতায় গ্রেফতার করা হয়েছে।
এদিকে, আরিয়ান-সহ মুনমুন ধমেচা এবং আরবাজ শেঠ মার্চান্টকে আরও কয়েকদিন হেফাজতে রাখার পরিকল্পনা রয়েছে এনসিবির। আজ জামিন নাও পেতে পারেন আরিয়ান খান। অন্য দিকে শ্রেয়স নায়ার নামে এক ব্যক্তিকে আটক করেছে এনসিবি। সূত্রের দাবি, আরিয়ানকে মাদকের জোগান দিতেন তিনি। আরিয়ান এবং আরবাজের মোবাইলের কথোপকথন ঘেঁটে শ্রেয়সের নাম পাওয়া গিয়েছে বলে খবর।



