নজরবন্দি ব্যুরোঃ ১৬ চিকিৎসকের মেডিক্যাল বোর্ড গঠন। সংকটজনক সৌমিত্র চট্টোপাধ্যায়! করোনা আক্রান্ত হয়ে দিন কয়েক আগে হাসপাতালে ভর্তি হয়েছেন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। সৌমিত্র বাবুর শরীরে কনভালসেন্ট প্লাজমা থেরাপির পরামর্শ দিয়েছিলেন বিশেষজ্ঞ চিকিৎসকদের দল। সেই মত গতকাল একটি প্লাজমা থেরাপির পরে আজ রবিবার আবার একতি প্লাজমা থেরাপি করা হয়। কিন্তু তাতেও কোন উন্নতি হয়নি দিকপাল অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের।


হাসপাতাল সূত্রে খবর, এখনও তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা এখনও কম রয়েছে। চিকিৎসকদের ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রয়েছেন তিনি।শনিবারই বর্ষীয়ান অভিনেতার সিটি স্ক্যান করা হয়েছিল। সিটি স্ক্যানের পরে তাঁর বুকে কিছু মেলেনি কিন্তু শারীরিকভাবে অস্থির হয়ে রয়েছেন সৌমিত্র বাবূ। মাঝেমধ্যেই অসম্ভব উত্তেজিত হয়ে পড়ছেন তিনি। চিকিৎসকদের ভাষায় এই ঘটনাকেই বলা হয় ‘করোনা এনসেফ্যালাইটিস।’
যেহেতু এই তারকা অভিনেতার বয়স ৮৫ পেরিয়েছে, তাই হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই চিকিত্সকদের কড়া পর্যবেক্ষণে ছিলেন তিনি। প্রতিটি মুহূর্তে তাঁর শারীরিক অবস্থার উপরে নজর রাখা হচ্ছে। তাঁর চিকিৎসার জন্য যে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছিল সেখানে আরও চিকিৎসকের সংখ্যা বাড়ান হয়েছে বলে জানা গিয়েছে। এই মুহুর্তে ১৬ জন চিকিৎসক নিয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।
১৬ চিকিৎসকের মেডিক্যাল বোর্ড গঠন। সংকটজনক সৌমিত্র চট্টোপাধ্যায়! চিকিৎসকরা জানিয়েছেন, সৌমিত্র বাবুর তন্দ্রাচ্ছন্ন ভাব এখনও কাটেনি, শরীরে জ্বর রয়েছে প্রায় ১০১ ডিগ্রির আশেপাশে। সবথেকে খারাপ বিষয় হল তাঁর মূত্র নালীতে সংক্রমন ধরা পড়েছে, প্রোস্টেট ক্যানসার। পিএসএ বেড়ে গেছে অনেকটা। চিকিৎসকরা বেশি চিন্তিত কারন করোনা সংক্রমণ বৃদ্ধদের জন্য সবথেকে ঝুঁকির। তার উপর একাধিক কো-মর্বিডিটি রয়েছে অভিনেতার।










