নজরবন্দি ব্যুরোঃ মৃত্যুর আগের দিন এক সাথে ছিলেন রিয়া ও সুশান্ত? মৃত্যুর আগের দিন অর্থাৎ ১৩ জুন রাতে অভিনেতা সুশান্ত সিং রাজপুত ও অভিনেত্রী রিয়া চক্রবর্তী কে এক সাথে দেখার দাবি করেছিলেন রিয়ার এক প্রতিবেশী। নাম ডিম্পল থাওয়ানি। ডিম্পলের জিজ্ঞেসাবাদ করেন সিবিআই আধিকারিকরা। কিন্তু তিনি সিবিআইয়ের প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেননি। ডিম্পল থাওয়ানির বক্তব্যের ভিত্তিতে তাঁর কাছে বিষয়টি বিস্তারিত জানতে চাওয়া হয়।
আরও পড়ুনঃ খোদ কলকাতায় ‘স্পা’ এর আড়ালে রমরমিয়ে চলছে মধুচক্র! গ্রেফতার টলিঊড অভিনেতা সহ ১৬ জন।


জবাবে তিনি জানান, সেদিন নিজের চোখে রিয়া ও সুশান্তকে একসঙ্গে দেখেননি। তবে তিনি শুনেছিলেন কোন একজন রিয়া ও সুশান্তকে একসঙ্গে দেখেছিল ১৩ তারিখ রাতে। সেই ব্যক্তিটি কে তারও কোন সঠিক উত্তর সেই মহিলাটি দিতে পারেননি। সিবিআই ডিম্পল থাওয়ানির বিবৃতি রেকর্ড করেছে। এবং তাঁকে হুঁশিয়ার করা হয়েছে, কোনও মিথ্যা কথা কিংবা সারবত্তাহীন কথা যেন তিনি আর না বলেন। প্রসঙ্গত, গত ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রায় নিজের ফ্যাল্টে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় সুশান্তের দেহ।
মৃত্যুর তদন্তের রিয়া চক্রবর্তী কে জিজ্ঞেসাবাদ করায় তিনি জানিয়েছিলেন, গত ৮ জুন তিনি সুশান্তের ফ্যাল্ট থেকে বেড়িয়ে যান। তার পরে আর তাঁদের মধ্যে কোন রকম যোগাযোগ হয়নি। কিন্তু কিছুদিন আগে বিজেপি নেতা বিবেকানন্দ গুপ্তা দাবি করেন, তিনি জানতে পেরেছেন রিয়া ও সুশান্ত ১৩ জুন রাতে দেখা করেছিলেন। ওই দিন রাতে রিয়াকে বাড়ি পৌছতে গেছিলেন সুশান্ত। এবং তিনি জানান এই ঘটনার প্রত্যক্ষদর্শী নিজে এই কথা জানিয়েছেন। এবং তিনি এও বলেন তদন্তের প্রয়োজনে তিনি প্রত্যক্ষদর্শী কে প্রকাশ্যে আনতে রাজি আছেন।
মৃত্যুর আগের দিন এক সাথে ছিলেন রিয়া ও সুশান্ত? বিবেকান্দ গুপ্তা টুইটের মাধ্যমে এই বিষয়টি তুলে ধরেছিলেন। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় মাদক চক্রের তথ্য উঠে আসে। এবং মাদক চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে এনসিবি গ্রেফতার করে রিয়া চক্রবর্তীকে। প্রায় এক মাস পর গত ৮ অক্টোবর জামিন পান রিয়া। কিন্তু আগামী ৬ মাস ধরে প্রত্যেক মাসের প্রথম সোমবার তদন্তকারী সংস্থার অফিসে গিয়ে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রিয়াকে। সাথে তাঁকে তাঁর পাসপোর্টও জমা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।










