খোদ কলকাতায় ‘স্পা’ এর আড়ালে রমরমিয়ে চলছে মধুচক্র! গ্রেফতার টলিঊড অভিনেতা সহ ১৬ জন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: খোদ কলকাতায় ‘স্পা’ এর আড়ালে রমরমিয়ে চলছে মধুচক্র! এসটিএফ সেই মধুচক্রের আসর এ হানা দিয়ে গ্রেপ্তার করল বাংলা সিরিয়ালের এক অভিনেতাসহ ১৬ জনকে। গোপন সূত্রে খবরের ভিত্তিতে তদন্তকারীরা ওই স্পা তে হানা দেয় শনিবার গভীর রাতে। সেখান থেকে উদ্ধার করা হয়েছে বেশকিছু তরুণীকেও।

আরও পড়ুনঃ পুজোয় কলকাতাবাসীর জন্য বিশেষ ট্রাম পরিষেবা নিয়ে এলো রাজ্য পরিবহণ নিগম।

মধুচক্র চালানো হচ্ছে কলকাতার রফি আহমেদ কিদোয়াই রোডের ও রাসবিহারী এভিনিউ এর ঐ দুটি স্পা তে। এমনই খবর কিছুদিন আগে পৌছায় পুলিশের কাছে। সেই থেকে স্পা দুটিতে নজর ছিল পুলিশের। এরপর গোয়েন্দা পুলিশ ও এসটিএফ পুলিশ যৌথভাবে হানা দেয় শনিবার রাতে ওই দুটি স্পা তে।

কলকাতার রাসবিহারী এভিনিউ এর স্পা থেকে গ্রেপ্তার করা হয় ১১ জনকে।জানা গেছে, ধৃতদের মধ্যে সেখানে ক্রেতা হিসেবে গিয়েছিলেন ৭ জন।বাংলা সিরিয়ালের পরিচিত মুখ‌ হল তাদের মধ্যে একজন।অভিযোগ ওই মধুচক্রের আসর এগিয়ে ছিলেন তিনিও নাকি ক্রেতা হিসেবেই।

এরপরই হানা দেওয়া হয় তালতলা থানার এলাকায় রফি আহমেদ কিদোয়াই রোডের স্পা তে। সেখান থেকে ৫ জনকে গ্রেপ্তার করা হয়। জানা গিয়েছে ধৃতদের মধ্যে ওই স্পা তে ক্রেতা হিসেবে গিয়েছিলেন ২ জন।

খোদ কলকাতায় ‘স্পা’ এর আড়ালে রমরমিয়ে চলছে মধুচক্র! তদন্তকারীরা জানান, একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে ধৃতদের বিরুদ্ধে। খতিয়ে দেখা হচ্ছে স্পা এর আড়ালে কতদিন ধরে মধুচক্রের আসর বসেছিল এবং কে বা কারা রয়েছে এর পিছনে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন