পুজোয় কলকাতাবাসীর জন্য বিশেষ ট্রাম পরিষেবা নিয়ে এলো রাজ্য পরিবহণ নিগম।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পুজোয় কলকাতাবাসীর জন্য বিশেষ ট্রাম পরিষেবা নিয়ে এলো রাজ্য পরিবহণ নিগম। এবার পুজোয় এসি ট্রাম্পে চেপে শহরের ঐতিহ্যবাহী কিছু পুজো দেখার সুযোগ পেলে কেমন হয়? দূর্গা পুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি। কিন্তু করোনা যে এখনো পিছু ছাড়ানি। তাই বলে কি কলকাতাবাসির প্রতিমা দর্শন হবেনা। বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপূজা।

আরও পড়ুনঃ “ভাতা নয় চাকরি চাই” স্লোগানে আবার আন্দোলনে নামলেন যুবশ্রীরা।

Shamim Ahamed Ads

এই সময়ে অনেকে কলকাতা বাইরে ঘুরতে যান। আবার যারা কলকাতার বাইরে থাকেন, তারা পুজোর ক’টা দিনের জন্য নিজের শহরে ফিরে আসেন। আবার অনেকে রাত জেগে, পায়ে হেটে শহরের নাম করা পুজা প্যান্ডেল গুলি দর্শন করেন। করোনার কারণে এই বছর টা অন্যান্য বছরের থেকে অনেকটাই আলাদা। কিন্তু মা যে বছরে একবার মাত্র চারটে দিনের জন্য আসে। তাই এই চারটে দিন তো আর ঘরে বসে থাকা চলে না। অনেকেই পুজোর দিন গুলি কি ভাবে কাটাবেন তার প্ল্যানিং শুরু করে দিয়েছেন।

কিন্তু অনেকে এমন আছেন যারা মহামারি কথা ভেবে দোটানায় ভুগছেন। এবার তঁদের প্যান্ডেল হপিংয়ের করার সূযোগ করে দিচ্ছে রাজ্য পরিবহণ নিগম। এসি ট্রামে চেপে উত্তর-দক্ষিণ কলকাতার বেশকিছু ঐতিহ্যবাহী পুজো দেখার সুযোগ পেতে চলেছেন শহরবাসি। একদম পকেট ফ্রেন্ডলি খরচে আপনিও পেতে নিতে পারেন এই সুযোগ। কোভিড-১৯ এর আতঙ্কের মধ্যেই পুজোর প্রস্তুতি চলছে শহর জুড়ে। রাজ্য পরিবহন নিগমের তরফে জানানো হয়েছে, সপ্তমী ও নবমীতে সকালে ১১টায় এসপ্ল্যানেড ট্রাম ডিপো থেকে দু’টি ট্রাম ছাড়বে। একটি যাবে উত্তর কলকাতার দিকে।

আর অপরটি যাবে দক্ষিণ কলকাতা। কোন রুটে যাবে এই ট্রাম? জেনেনিন… এসপ্ল্যানেড থেকে যাত্রা শুরু, যাবে সুবোধ মল্লিক স্কোয়ার, বৌবাজার, কলেজ স্কোয়ার, হেদুয়া, হাতিবাগান হয়ে শ্যামবাজার ডিপোতে। পথে পড়বে ঐতিহ্যবাহী কলেজ স্কোয়ার, হেদুয়া, নলীন সরকার স্ট্রিট, হাতিবাগান সার্বজনীনের পুজো। আর অপরটি যাবে দক্ষিণ কলকাতা রাসবিহারী হয়ে গড়িয়াহাট। পথে থাকছে এগডালিয়া এভারগ্রিন, সিংহী পার্কের মতো পুজো। এবার পূজোর পরিক্রমার স্বাদ হবে একটু অন্য রকম। লোকাল ট্রেন এখন চালু হয়নি। মেট্রোও হাতেগোনা। ফলে এবছর শহরে প্যান্ডেল দর্শনের জন্য ট্রাম যাত্রা বেশ সুবিধার বলে মনে করছে শহরবাসী।

খরচও কম। মাত্রা ৫০০ টাকা খরচে এসি ট্রামে করে পুজো কলকাতার ঘোরার সুযোগ একদমই হাতছাড়া করা যাবে না। তবে মানতে হবে সতর্কতা। রাজ্য পরিবহণ নিগম আগে থেকেই জানিয়ে দিয়েছে, মাস্ক ছাড়া এই ট্রামে ওঠা যাবে না। তাই নতুন স্বাদে পুজো উপভোগ করতে হলে মাস্ক পরতে ভুলবেন না। পরিবহণ নিগমের তরফে জানানো হয়েছে, যাত্রীদের কথা মাথায় রেখে গোটা ট্রাম নিয়ম মেনে স্যানিটাইজ করা হবে। তাহলে আর দেরি কিসের? নিজের আসনের বুকিং সেরে ফেলুন। বুকিং নম্বর ৮৬৯৭৭৩৩৭৪৫/৮৬৯৭৭৩৩৩৮৮। কিন্তু অনলাইনের মাধ্যমে আসন বুক করা যাবে না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত