ক্যানসার ছড়িয়ে গিয়েছে ফুসফুস-মস্তিষ্কে, চরম আশঙ্কাজনক সৌমিত্র!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ক্যানসার ছড়িয়ে গিয়েছে ফুসফুস-মস্তিষ্কে, চরম আশঙ্কাজনক সৌমিত্র! অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা ক্রমশ অবনতি হচ্ছে। অভিনেতার প্রস্টেট ক্যানসার নতুন করে ছড়িয়েছে তাঁর ফুসফুস এবং মস্তিষ্কে। সঙ্গে আবার রয়েছে করোনা। মাঝেমধ্যেই বিভ্রান্ত এবং উত্তেজিত হয়ে পড়ছেন তিনি।

আরও পড়ুনঃ চিন্তা বাড়াচ্ছে মৃত্যু সংখ্যা। করোনার ঊর্ধ্বমুখী গ্রাফ থেকে সামান্য স্বস্তি আজ।

সোমবার বিকেলে হাসপাতাল সূত্রের খবরে জানা গিয়েছে, তাঁর মূত্রথলিতেও সংক্রমণ ঘটেছে। ফলে ৮৪ বছরের সৌমিত্রের শারীরিক অবস্থা নিয়ে ফের নতুন করে উদ্বেগ তৈরি করেছে। করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে মধ্য কলকাতার বেলভিউ নার্সিং হোমে চিকিৎসাধীন রয়েছেন এই প্রবীণ অভিনেতা । কোভিড টেস্টের রিপোর্ট আসার পরই মঙ্গলবার তাঁকে ওই নার্সিং হোমে ভর্তি করানো হয়েছিল।

এর পর গত শুক্রবার থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তবে দ্বিতীয় বার প্লাজমা থেরাপির পর সৌমিত্রর অবস্থার উন্নতি লক্ষ করা যায়। যদিও এ দিনের মেডিক্যাল বুলেটিন জানিয়েছে, প্রবীণ অভিনেতার অস্থিরতা বেড়েছে। সেই সঙ্গে মাঝেমধ্যেই উত্তেজিতও হয়ে পড়ছেন তিনি। সৌমিত্রকে উচ্চ মাত্রায় অক্সিজেন (মিনিটে ১৫ লিটার) দিতে হচ্ছে।

সেই সঙ্গে উচ্চ পিএসএ কাউন্ট, ডায়াবিটিস-সহ নানা আনুষঙ্গিক রোগ এবং ‘কোভিড এনসেফালোপ্যাথি’ (মস্তিষ্কে কোভিড সংক্রমণের প্রভাব) চিকিৎসকদের চিন্তায় রেখেছে। প্রস্রাবে ই-কোলাই পাওয়া গিয়েছে।তাঁর দেহে কোভিড নিয়ন্ত্রণ ছাড়াও, মেডিক্যাল টিম সৌমিত্রর নিয়মিত হৃদস্পন্দন এবং রক্তচাপ নিয়ন্ত্রণ-সহ সংক্রমণ মোকাবিলায় সর্ব ক্ষণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ক্যানসার ছড়িয়ে গিয়েছে ফুসফুস-মস্তিষ্কে, চরম আশঙ্কাজনক সৌমিত্র! তাঁর সুস্থ হয়ে ওঠায় পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে সেই কো-মর্বিডিটি এবং তাঁর বয়স। জ্বর এবং নানা শারীরিক জটিলতার কারণে মাঝেমধ্যেই পরিস্থিতি সঙ্কটজনক হয়ে উঠছে বলে জানান হাসপাতালের এক আধিকারিক।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত