চিন্তা বাড়াচ্ছে মৃত্যু সংখ্যা। করোনার ঊর্ধ্বমুখী গ্রাফ থেকে সামান্য স্বস্তি আজ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চিন্তা বাড়াচ্ছে মৃত্যু সংখ্যা। করোনার ঊর্ধ্বমুখী গ্রাফ থেকে সামান্য স্বস্তি আজ। দেশজুড়ে সার্বিক সংক্রমনের গতি কিছুটা কমলেও রাজ্যে কিছুটা থমকে ফের শুরু হয়েছে করোনাভাইরাসের গতিবৃদ্ধির দাপট। ফের হুহু করে বাড়ছে চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা। আর চিকিৎসাধিন আক্রান্তের সংখ্যা বাড়তেই কমতে শুরু করেছে সুস্থতার হার। আজ সেই গতিবৃদ্ধির হার সামান্য হলেও কমেছে। তবে টেস্টের পরিমাণও কমেছে কিছুটা।

আরও পড়ুনঃ ধনতেরাসের জন্যে প্রস্তুত স্বর্ন প্রেমীরা? জেনে নিন সোনার দাম।

করোনা ভাইরাসের প্রভাব পড়েছে রাজ্যের সব জেলাতেই। পুরুলিয়া ঝাড়গ্রামে প্রথম দিকে সংক্রমণের গতি কম থাকলেও পরবর্তীকালে ভালই বেড়েছে সংক্রমণের গতি। কলকাতা আর হাওড়া তে কয়েক সপ্তাহ আগে সংক্রমনের গতিতে কিছুটা লাগাম পড়লেও ফের বাড়তে শুরু করেছে আক্রান্তের সংখ্যা। পাশাপাশি উত্তর ২৪ পরগনায় সংক্রমণ বেড়েছে একই ভাবে। আজকের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছেন ৩ হাজার ৫৮৩ জন।

আজকের ৩ হাজার ৫৮৩ জন কে নিয়ে রাজ্যের মোট আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৯৮ হাজার ৩৮৯ জন। এই বিপুল আক্রান্তের মধ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন ৩০ হাজার ৬০৮ জন। যা গতকালের থেকে ৩৬৮ জন বেড়েছে। উল্লেখ্য সেপ্টেম্বর মাসের শেষ দিনে রাজ্যে চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা ছিল ২৬ হাজার ৩৩২ জন। অর্থাৎ পুজোর মাসে প্রথম ১১ দিনে চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা বেড়েছে ৪ হাজার ২৩৬ জন!

চিন্তা বাড়াচ্ছে মৃত্যু সংখ্যা। এখন পর্যন্ত রাজ্যে মৃত্যু হয়েছে ৫ হাজার ৬৮২ জনের। মৃত ৫ হাজার ৬৮২ জনের মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গিয়েছেন ৬০ জন। উল্লেখ্য সেপ্টেম্বর ৩০ পর্যন্ত রাজ্যের মোট করোনা মৃত্যু সংখ্যা ছিল ৪ হাজার ৯৫৮, যা পুজোর মাস অক্টোবরের প্রথম ১২ দিনের মাথায় দাঁড়িয়েছে ৫ হাজার ৬৮২! অর্থাৎ ১২ দিনে মৃত্যু হয়েছে ৭২৪ জনের।

অন্যদিকে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ১১০ জন। আজকের ৩ হাজার ১৫৫ জন কে নিয়ে এখন পর্যন্ত রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৬২ হাজার ১০৩ জন। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের টেস্ট হয়েছে মোট ৪০ হাজার ৫৬ টি। এখন পর্যন্ত রাজ্যে মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ লক্ষ ৩৩ হাজার ৬৫৬ টি।

রাজ্যে প্রতি ১০ লক্ষ মানুষ পিছু টেস্ট হয়েছে ৪১ হাজার ৪৮৫ জনের। প্রতি ১০০ টি স্যাম্পেল টেস্ট পিছু রাজ্যে আক্রান্তের সংখ্যা ৭.৯৯ শতাংশ। রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৮৭.৮৪ শতাংশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন