করোনা আক্রান্ত দাগি আসামি ফেরার! চরম উৎকণ্ঠা এলাকায়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

অঞ্জন বল, দার্জিলিংঃ করোনা আক্রান্ত দাগি আসামি ফেরার! চরম উৎকণ্ঠা এলাকায়। প্যারোলে জেল থেকে ছাড়া পাওয়া এক কোভিড আক্রান্ত সাজা প্রাপ্ত দাগী আসামী হাসপাতালে নিয়ে আসবার পথে স্বাস্থ্য কর্মীদের চোখে ধুলো দিয়ে পালিয়ে গেল। আজ সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দার্জিলিং এর জোড়বাংলো এলাকায়। প্রকৃতির ডাকে সাড়া দেবার অজুহাত দেখিয়ে সে পালায়। এম্ব্যুলেন্স থেকে নেমে অন্ধকারে গা ঢাকা দেয় সে।

আরও পড়ুনঃ একদিনে সংক্রামিত রাজ্যের সব জেলা। ২টির বেশি মৃত্যু প্রতি ঘন্টায়।

ঘন্টাখানেক ধরে স্বাস্থ্য কর্মীরা তাকে খোঁজাখুঁজি করেও ধরতে সক্ষম হননি। দার্জিলিং জুড়ে আতঙ্ক স্মৃষ্টি হয়েছে এই ঘটনায়। একে দাগি আসামি তায় করোনা আক্রান্ত। অপরাধী ফেরার হওয়ায় ঘুম ছুটেছে প্রশাসনের। তাঁকে ধরতে তল্লাশির পাশাপাশি শুরু হয়েছে মাইকিং।

সূত্রের খবর, দার্জিলিং এর রিম্বিকে প্যারোলে ছাড়া পাওয়া এক সাজা প্রাপ্ত আসামীর শারীরিক অসুস্থতার কারনে তার কোভিড টেষ্ট হয়। আজ তার রিপোর্টে পজেটিভ আসলে স্বাস্থ্যদপ্তরের কর্মীরা সন্ধ্যের মুখে তাকে নিয়ে দার্জিলিং ত্রিবেনি কোভিড হাসপাতালে নিয়ে আসার ব্যাবস্থা করে। কোভিড হাসপাতালে নিয়ে যাওয়ার সময় জোড়বাংলোর কাছে সে স্বাস্থ্যকর্মীদের জানায় তাঁর শারীরিক অস্বস্তির কথা। প্রকৃতির ডাকে সাড়া দেবার অজুহাত দেখিয়ে সে পালায়। এম্ব্যুলেন্স থেকে নেমে অন্ধকারে গা ঢাকা দেয় সে। ঘন্টাখানেক ধরে স্বাস্থ্য কর্মীরা তাকে খোঁজাখুঁজি করেও ধরতে সক্ষম হননি।

উল্লেখ্য, দার্জিলিং জেলায় গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫০ জন। এই ১৫০ জন কে নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৮৫ জন। আজ জেলায় একটি মৃত্যু বেড়ে মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ২৩।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত