নজরবন্দি ব্যুরোঃ টানা ৪ দিন পর কিছুটা কমলো দৈনিক সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত ৩ লক্ষ ৬৬ হাজার। গত কয়েকদিন লাফিয়ে বেড়েছিলো সংক্রমণের হার। সমস্ত রকম পরিকল্পনা সত্বেও কনোভাবেই লাগাম পরানো যাচ্ছে না করোনার বেসামাল সংক্রমণে। তবে গত চার দিনের তুলনায় কিছুটা কমেছে সংক্রমণের হার। সপ্তাহের শুরুতে দেশে দৈনিক করোনা সংক্রমণ কিছুটা কমিয়ে স্বস্তি ফেরাচ্ছে দেশবাসীর মনে।
আরও পড়ুনঃ এবার গুগল স্টোরেজ ব্যবহার করতে গেলে আপনাকে দিতে হবে টাকা!


গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৬৬ হাজার ১৬১ জন। সংক্রমণের সঙ্গেই দেশে কিছুটা কমেছে মৃত্যু মিছিল। গত কয়েকদিনে যে হারে দৈনিক মৃত্যু মিছিল চলেছে দেশ জুড়ে তার তুলনায় গত ২৪ ঘন্টাই কিছুটা নেমেছে সেই গ্রাফ। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৭৫৪ জনের।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ১০ মে, সোমবার পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ২৬ লক্ষ ৬২ হাজার ৫৭৫ জন। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ২ লক্ষ ৪৬ হাজার ১১৬ জনের। বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় স্থানে ভারত। প্রথম স্থানে রয়েছে আমেরিকা।
দেশের মধ্যে অবস্থা খারাপ মহারাষ্ট্র, উত্তর প্রদেশ দিল্লিতে। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪৮,৪০১ জন আর মৃত্যু হয়েছে ৫৭২ জনের। গত ২৪ ঘন্টায় উত্তরপ্রদেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লক্ষ ৩ হাজার ৪৯০ জন। মৃত্যু হয়েছে ১৫,৪৬৪ জনের।এই মুহূর্তে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৩৭ লক্ষ ৪৫ হাজার ২৩৭ জন। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ৫৩ হাজার ৮১৮ জন মানুষ।


টানা ৪ দিন পর কিছুটা কমলো দৈনিক সংক্রমণ, পাশাপাশি সুস্থ হচ্ছেন বহু মানুষ। এখনও পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৮৬ লক্ষ ৭১ হাজার ২২২ জন । তবে গত কয়েকদিনের তুলনায় গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা কমলেও, সামান্য বেড়েছে সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার সংক্রমণের হার ২৪.৮৩ শতাংশ, এবং এখনও পর্যন্ত দেশে মোট সংক্রমণের হার ৭.৪৬ শতাংশ।







