নজরবন্দি ব্যুরোঃ ২৪ ঘণ্টায় মৃত্যুর কমেছে কিছু, করোনা কালে এখন পর্যন্ত রাজ্যে সর্বোচ্চ দৈনিক মৃত্যু ছিল গতকাল, আজ সেই পরিমাণ কিছু কমেছে। গোটা রাজ্য এবং দেশ জুড়ে কার্যত মহামারীর পর্যায়ে পৌঁছে গেছে করোনা ভাইরাস। ২৪ ঘণ্টায় ৯২ জনের মৃত্যু হয়েছে রাজ্য জুড়ে। এর মধ্যে কলকাতায় মারা গিয়েছেন ২৩ জন। উত্তর ২৪ পরগনায় ২৯ জন মারা গিয়েছেন। রাজ্যের ভাগ্য নির্ধারণের দিনেও জেলায় জেলায় দাপিয়ে বেড়াল করোনা ভাইরাস। প্রথম ঢেউ এর কলকাতা উত্তর ২৪ পরগণা আর হাওড়া কে দ্বিতীয় ঢেউতে পাল্লা দিচ্ছে মালদা, মুর্শিদাবাদ, বীরভূম বা পশ্চিম বর্ধমানের মত জেলা।
আরও পড়ুনঃ কোভিড সংকট কাটলে বিজয় মিছিল হবে ব্রিগেডে, জানালেন তৃণমূল নেত্রী।


রাজ্য সরকারের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় শুধু কলকাতাতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৩৫ জন। মৃত্যু হয়েছে ২৩ জনের। পাশাপাশি উত্তর ২৪ পরগণায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৯২জন। মৃত্যু হয়েছে ২৯ জনের। হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগণার ক্ষেত্রে মৃত্যু ও সংক্রমণের সংখ্যা যথাক্রমে ১ ও ৯আর৯৯৮ এবং ৯৯৩। গত ২৪ ঘন্টায় পূর্ব মেদিনীপুরে আক্রান্ত হয়েছেন ৬৬৭ জন। হুগলী এবং পশ্চিম বর্ধমান জেলাতে আক্রান্ত হয়েছেন যথাক্রমে ৬২৪ এবং৯৮২ জন। এদিন নদীয়া জেলায় আক্রান্ত হয়েছেন ৯২৪ জন।
আজ সার্বিক ভাবে আক্রান্ত হয়েছে ১৭ হাজার ৫১৫ জন জন। যা নিয়ে রাজ্যে সার্বিক ভাবে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ লক্ষ ৬৩ হাজার ৩৯৩ জন। এই বিপুল আক্রান্তের মধ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন ১ লক্ষ ১৮হাজার ৪৯৫ জন। উল্লেখযোগ্য বিষয় হল, গত ৭দিনে কমেছে সক্রিয় আক্রান্ত বৃদ্ধির সংখ্যা। ২৫ এপ্রিল সক্রিয় রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছিল ৭ হাজার ৪২৫। ২৬ এপ্রিল ৬ হাজার ১৪৯। ২৭ এপ্রিল ৫ হাজার ৬৬৬, ২৮ এপ্রিল ৫ হাজার ১৯৭। ২৯শে এপ্রিল সক্রিয় রোগীর সংখ্যা বৃদ্ধি পায় ৪ হাজার ৪২৯। ৩০শে এপ্রিল ৩ হাজার ৩৮৩।
তবে কমেছে মৃত্যুর হার। আগের দিন মৃত্যুতে সেঞ্চুরি করেছিলো রাজ্য, আজ সেই হার কিছুটা কমে গিয়ে আপাতত দাঁড়িয়েছে ৯২এ। যা নিয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১১ হাজার ৫৩৯ জনের। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৫ হাজার ৫৮৭ জন। যা নিয়ে এখন পর্যন্ত রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৭ লক্ষ ৩৩ হাজার ৩৫৯ জন। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের টেস্ট হয়েছে মোট ৫৬ হাজার ২০৯ টি। যা নিয়ে এখন পর্যন্ত রাজ্যে মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৫ লক্ষ ৪৫ হাজার ০৫৯ টি। ১০০ টি টেস্ট পিছু রাজ্যে আক্রান্তের সংখ্যা ৮.১৯ শতাংশ। আজকের তথ্য অনুযায়ী ৮৪.৯৪ শতাংশ মানুষ সুস্থ হয়ে উঠেছেন রাজ্যে।









