নজরবন্দি ব্যুরোঃ পুজোর পর ঊর্দ্ধমুখী সংক্রমণ। দুর্গা পুজোর পর করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে কলকাতা, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলী জেলায়। ৭ দিনের ব্যাবধানে দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়েছে প্রায় ৭৫ শতাংশ। সংক্রমণ বৃদ্ধির কারন হিসেবে মাস্ক হীন প্যাণ্ডেল হপিং কে দায়ী করেছেন বিশেষজ্ঞরা। আর সংক্রমণ বেড়ে যাওয়ায় ইতিমধ্যেই করা ব্যাবস্থা নেওয়া শুরু করেছে প্রশাসন।
আরও পড়ুনঃ প্রতি ঘন্টায় ৩৫ জন সংক্রামিত রাজ্যে, পুজো আবহে নজরবন্দি করোনা ভাইরাস।
হাওড়া জেলার মধ্যে গ্রামের দিকে ততটা সংক্রমণ না বাড়লেও সংক্রমণ বেড়ে গিয়েছে শহরাঞ্চলে। সেই কারনেই পুরনো কোভিড বিধি লাগু করতে চলেছে হাওড়া পুরসভা। সংক্রমণ রুখতে হাওড়া পুরসভা, জেলা স্বাস্থ্য দফতর, পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে একটি দল তৈরি করা হয়েছে। যে দল বিভিন্ন এলাকা পরিদর্শন করবে বলে জানিয়েছেন পুর-প্রশাসক সুজয় চক্রবর্তী।
পুরসভা সূত্রে খবর, ১৭, ৩২, ৩৯, ৪৭ সহ মোট হাওড়ার সাতটি ওয়ার্ডে সংক্রমণ বেড়েছে। এই ওয়ার্ড গুলির বিভিন্ন এলাকা চিহ্নিত করে মাইক্রো কনটেইনমেন্ট জোন করা হবে। এছাড়াও পুর এলাকার বাজারগুলিতে নজরদারি বাড়ানো হবে। পাশাপাশি পুরসভার ১৭ টি আপার প্রাইমারি হেলথ সেন্টারে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের সংখ্যা বাড়ানো হবে সাথে কোভিড পজিটিভ রোগীর জন্যে বিনামূল্যে ওষুধ দেওয়া হবে।
পুজোর পর ঊর্দ্ধমুখী সংক্রমণ, হাওড়ায় ফিরছে কনটেইনমেন্ট জোন, বন্ধ হচ্ছে বাজার।

এদিকে হাওড়ার বাজারেও পড়তে চলেছে কোপ। বিভিন্ন বাজার থেকে সংক্রমণ যাতে না ছড়ায়। তাই বাজারগুলিকে পুরোপুরি স্যানিটাইজ করা হবে। সপ্তাহে একদিন করে বন্ধ থাকবে বাজার। তবে ওষুধের দোকান প্রতিদিন খোলা থাকবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।
সোমবার নিশ্চিন্দা, শিবপুর ও সাঁকরাইল, মঙ্গলবার বেলুড় ও সাঁতরাগাছি, বুধবার চ্যাটার্জিহাট, গোলাবাড়ি ও জগাছা, বৃহস্পতিবার হাওড়া, দাশনগর, বালি ও ডোমজুড়, শুক্রবার মালিপাঁচঘরা ও লিলুয়া এবং শনিবার ব্যাঁটরা ও বোটানিক্যাল গার্ডেন থানা এলাকার বাজার বন্ধ থাকবে।



