প্রতি ঘন্টায় ৩৫ জন সংক্রামিত রাজ্যে, পুজো আবহে নজরবন্দি করোনা ভাইরাস।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ঊর্ধ্বমুখী কোভিড আক্রান্তের সংখ্যা কিছুটা কমল আজ। তবে সংক্রমনের গতি বৃদ্ধি পেয়েছে কলকাতাতে। কিছুক্ষন আগে করোনা ভাইরাসের বুলেটিন দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় রাজ্য জুড়ে করোনা আক্রান্ত হয়েছেন ৮৪৬ জন, মৃত্যু হয়েছে ১২ জনের। প্রতি ঘন্টায় ৩৫ জন সংক্রামিত রাজ্যে পুজো আবহে মাস্কহীন প্যান্ডেল হপিং এর কারনেই লাগাতার সংক্রমণ বৃদ্ধি পেয়েছে বলে মত বিশেষজ্ঞদের।

আরও পড়ুনঃ বাংলাদেশে দুর্গাপুজোর মণ্ডপে কোরান, কক্সবাজার থেকে গ্রেফতার মাস্টারমাইন্ড ইকবাল হোসেন।

তবে এদিন সংক্রমনের গতি হ্রাস পাওয়ায় কিছুটা স্বস্তিতে স্বাস্থ্য দফতর। রাজ্য সরকারের বুলেটিন বলছে আজ কলকাতায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৪২ জন, মৃত্যু হয়েছে ৩ জনের। সার্বিক ভাবে কোলকাতার চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৫০। এই মুহুর্তে মহানগরে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৮৪৭ জন। এদিকে সংক্রমণ অব্যাহত রয়েছে উত্তর ২৪ পরগণা জেলাতেও। এদিন এই জেলায় আক্রান্ত হয়েছেন ১১৬ জন, মৃত্যু হয়েছে ৪ জনের।

খুব একটা পিছিয়ে নেই দক্ষিণ ২৪ পরগণাও। দক্ষিণ ২৪ পরগনায় এদিন নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৪ জন। মৃত্যু হয়েছে ১ জনের। তারপরেই রয়েছে হুগলী জেলা। এই জেলায় আজ আক্রান্ত হয়েছেন ৭৯ জন, মৃত্যু হয়েছে ২ জনের। ২৪ ঘন্টায় হাওড়া জেলাতে আক্রান্ত হয়েছেন ৭০ জন। তবে মৃত্যু হয়নি কারও। পাশাপাশি কলকাতা, উত্তর ২৪ পরগণা ছাড়া কোন জেলাতেই শতাধিক সংক্রমনের ঘটনা ঘটেনি।

এদিন রাজ্য জুড়ে সুস্থ হয়ে উঠেছেন ৭৯২ জন, যা নিয়ে মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৫৭ হাজার ৮৮২। এদিন করোনা ভাইরাসের টেস্ট হয়েছে ৪০ হাজার ৩০৩। এখন পর্যন্ত মোট করোনা টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৮৮ লক্ষ ৪২ হাজার ৪০৮ টি। এখন রাজ্যে করোনা সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ। দেখুন সম্পুর্ণ বুলেটিন

প্রতি ঘন্টায় ৩৫ জন সংক্রামিত রাজ্যে, পুজো আবহে নজরবন্দি করোনা ভাইরাস।

594d88ad0ca84395affe3541e21d77cc 0002 594d88ad0ca84395affe3541e21d77cc 0001

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন