ফের ঊর্ধ্বমুখী দেশের কোভিড গ্রাফ, চাপ বাড়াচ্ছে চিনের পরিস্থিতি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চলতি বছরের শুরু থেকেই যথেষ্ট সক্রিয় হয়ে উঠেছিল মারন করোনা। লাফিয়ে লাফিয়ে বেড়েছিল সংক্রমণ। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে জারি করা হয় কঠোর বিধিনিষেধ। বাড়তি নজর দেওয়া হয় টিকাকরনে। যারফলে লাগাম টানা সম্ভব হয়েছে দেশের সংক্রমণ রোধের ক্ষেত্রে। তবে আগামী আগস্ট মাসের দিকে করোনার চতুর্থ ওয়েভ আসার কথা থাকলেও এবার ফের ঊর্ধ্বমুখী দেশের কোভিড গ্রাফ।

আরও পড়ুনঃ কলকাতা সহ একাধিক জেলায় মেঘলা থাকবে আকাশ, কবে নামছে বৃষ্টি?

দেশের স্বাস্থ্য ও পরিবারকল্যান মন্ত্রকের তরফে উঠে আসা তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টার নিরিখে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ১০৯ জন। যা গতকালের থেকে অনেকটাই বেশি। সেইসঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে পজিটিভিটিড় হার। আজ ০.২১ শতাংশের কাছাকাছি এসে ঠেকেছে এই সংখ্যা। এই মুহূর্তে গোটা দেশে ১১ হাজার ৪৯২ জনের কাছাকাছি এসে দাঁড়িয়েছে সক্রিয় রোগীর সংখ্যা। যা আগের থেকে অনেকটাই কমেছে।

ফের ঊর্ধ্বমুখী দেশের কোভিড গ্রাফ, বাড়ল সুস্থতার হার 

Coronavirus
ফের ঊর্ধ্বমুখী দেশের কোভিড গ্রাফ, চাপ বাড়াচ্ছে চিনের পরিস্থিতি

তবে সকলের চিন্তা বাড়াচ্ছে মৃতের সংখ্যা। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুসারে, শেষ ২৪ ঘণ্টায় করোনার কবলে প্রান গিয়েছে মোট ৪৩ জনের। গতকালের মতোই পরিস্থিতি আজ। যারফলে গোটা দেশে করোনার কবলে পড়ে প্রান হারিয়েছেন ৫ লক্ষ ২১ হাজার ৫৪৩ জন। অপরদিকে স্বস্তি বাড়িয়েছে সুস্থতার হার। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ২৫ লক্ষ ২ জন। তাদের মধ্যে শেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ২১৩ জন। কিন্তু এতো কিছুর পরে ও সকলের চিন্তা বাড়াচ্ছে চিনের ভয়াবহ পরিস্থিতি।

In Kolkata, one out of every two taking Covid test is positive | Cities News,The Indian Express

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত