কলকাতা সহ একাধিক জেলায় মেঘলা থাকবে আকাশ, কবে নামছে বৃষ্টি?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ যতই সময় এগোচ্ছে ধীরে ধীরে তেঁতে উঠতে শুরু করেছে একাধিক জেলা। এমনকি সর্বাধিক ৪০ ডিগ্রির আসেপাশে ও পৌঁছেছে একাধিক জায়গার তাপমাত্রা। তবে একেবারেই অন্যরকম পরিস্থিতি উত্তরবঙ্গের। সেখানকার বেশকিছু জেলায় ইতিমধ্যেই শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত। অপরদিকে গত কয়েকদিন চাঁদিফাটা রোদের সাক্ষী থাকলে ও আগামী কয়েকদিন কলকাতা সহ একাধিক জেলায় মেঘলা থাকবে আকাশ। তাহলে কবে থেকে নামছে বৃষ্টি?

আরও পড়ুনঃ সাংহাইয়ে ক্রমশ শক্তি বাড়াচ্ছে করোনা, নয়া নিষেধাজ্ঞা জারি প্রশাসনের

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিনের মধ্যেই ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোচবিহার ও আলিপুরদুয়ার সহ একাধিক জেলায়। তাছাড়াও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি জেলায় । সেইসঙ্গে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় হাওয়া বইতে পারে কালিম্পং, কোচবিহার ও জলপাইগুড়িতে। এছাড়াও দুই দিনাজপুর ও মালদহ চত্বরে বজ্রবিদ্যুৎ সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে।

অপরদিকে একেবারেই অন্যরকম পরিস্থিতি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিগত কয়েকদিন চাঁদিফাটা রোদের সাক্ষী ছিল প্রায় প্রতিটি জেলা। তবে হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েকদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলা গুলিতে।

কলকাতা সহ একাধিক জেলায় মেঘলা থাকবে আকাশ, দেখা মিলবে বৃষ্টির? 

Weather Forecast Report Today, Cyclone Amphan: Odisha, West Bengal, Telangana, Andhra Pradesh, Delhi, Kerala, Lakshadweep

তবে কলকাতার পাশাপাশি উপকূলবর্তী জেলাগুলিতে আংশিক মেঘলা থাকবে আকাশ। সেকারনে তাপমাত্রার খুব একটা পার্থক্য না দেখা দিলেও বাড়বে আদ্রতার পরিমান। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২৫.৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। যা বলতে গেলে একেবারেই স্বাভাবিক।

Here's why Kolkata is as hot as an oven right now | Skymet Weather Services

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত