COVID-19 in India: দেশে দৈনিক করোনা সংক্রমণ সাড়ে তিন লক্ষের কাছাকাছি, বাড়ছে মৃত্যুও

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শুক্রবার দেশে দৈনিক করোনা (Coronavirus) সংক্রমণ সাড়ে তিন লক্ষের কাছাকাছি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশের করোনা আক্রান্ত হয়েছেন ৩,৪৭,২৫৪ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩.৮৫ কোটি।গতকালের তুলনায় শুক্রবার দৈনিক আক্রান্তের হার ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুনঃ Omicron Symptoms: ওমিক্রনের ১৪টি আসল উপসর্গ কি জানেন? কোনটি বেশি ভয়ঙ্কর?

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ৭০৩ জনের। এর মধ্যে ১৩ টি রাজ্যে মৃতের সংখ্যা ১০ এর অধিক। দেশের সক্রিয় রোগীর হার ৫.৩২ শতাংশ। করোনাকে পরাজিত করে সুস্থতার হার কমেছে ৯৩.৫০ শতাংশে। পজিটিভিটির (Positivity Rate) হার বেড়েছে ১৭.৯৪ শতাংশে। সাপ্তাহিক অনুপাতে তা ১৬.৫৬ শতাংশ।

গত ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে করোনা আক্রান্ত হয়েছেন ৪৬,১৯৭ জন। ওমিক্রন আক্রান্ত হয়েছেন ১২৫ জন। কেরলে আক্রান্তের সংখ্যা ৪৬,৩৮৭। গুজরাতে আক্রান্তের সংখ্যা ২৪,৪৮৫। দিল্লিতে (Delhi) কিছুটা কমেছে করোনার দাপট। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১২,৩০৬ জন। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ১০,৯৫৯ জন।

দেশে দৈনিক করোনা সংক্রমণ সাড়ে তিন লক্ষের কাছাকাছি, বাড়ল ওমিক্রন 

দেশে দৈনিক করোনা সংক্রমণ সাড়ে তিন লক্ষের কাছাকাছি, বাড়ল ওমিক্রন 
দেশে দৈনিক করোনা সংক্রমণ সাড়ে তিন লক্ষের কাছাকাছি, বাড়ল ওমিক্রন 

দেশে ওমিক্রন (Omicron) আক্রান্তের সংখ্যা ৯৬৯২ জন। করোনার সংক্রমণ রুখতে জোরকদমে চলছে টিকাকরণ। বৃহস্পতিবার দেশে ১৬০ কোটির অধিক টিকাকরণ হয়েছে। ৯৪ শতাংশ করোনার প্রথম ডোজ পেয়েছেন। দুটি ডোজ পেয়েছেন ৭২ শতাংশ মানুষ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন