Omicron Symptoms: ওমিক্রনের ১৪টি আসল উপসর্গ কি জানেন? কোনটি বেশি ভয়ঙ্কর?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  দেশজুড়ে চলছে ওমিক্রন (Omicron) আতঙ্ক। ঝড়ের গতিতে বাড়ছে করোনার এই নয়া প্রজাতিতে আক্রান্তের সংখ্যা। দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনার তৃতীয় ঢেউয়ে প্রথমবার দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ পার করল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩,১৭,৫৩২ জন। মোট আক্রান্তের সংখ্যা ৩,৮২,১৮,৭৭৩ জন।

আরও পড়ুনঃ একদিকে Omicron আতঙ্ক তো অন্যদিকে দেশে থাবা বসাচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস, কি হবে এবার?

অনেকের কাশি হলে থামতে চাইছে না। কারও আবার দু’দিনের জ্বরের পর আর কোনও উপসর্গই নেই। করোনার ডেল্টা রূপের সংক্রমণের থেকে ওমিক্রনের সংক্রমণ একেবারেই আলাদা ধাঁচের বলে বার বার সতর্ক করছেন চিকিৎসকরা। করোনার এই আবহে রোগীরা বেশ ধোঁয়াশায়। কখন যে সাবধান হবেন, আসলে বুঝেই উঠতে পারছেন না। সামান্য সর্দি কি আদৌ করোনার লক্ষণ, নাকি জ্বর আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, এমন নানা প্রশ্ন ঘিরে ধরছে।

ওমিক্রনের ১৪টি আসল উপসর্গ কি জানেন? কোনটি বেশি ভয়ঙ্কর?
ওমিক্রনের ১৪টি আসল উপসর্গ কি জানেন? কোনটি বেশি ভয়ঙ্কর?

ধোঁয়াশার এই আবহে চিনে নিন ওমিক্রনের ১৪টি লক্ষণ। কোনটি কত বেশি দেখা যাচ্ছে, জেনে নিন তা-ও। ব্রিটেনের একদল গবেষক এ সংক্রান্ত সমীক্ষা চালিয়েছন। তাঁরাই বার করেছেন, ওমিক্রন আক্রান্তরা সবচেয়ে বেশি কোন ধরনের সমস্যায় ভুগছেন। তা প্রকাশিত হয়েছে এক বিজ্ঞান পত্রিকায়।

ওমিক্রনের ১৪টি আসল উপসর্গ কি জানেন? কোনটি বেশি ভয়ঙ্কর?

ওমিক্রনের ১৪টি আসল উপসর্গ কি জানেন? কোনটি বেশি ভয়ঙ্কর?
ওমিক্রনের ১৪টি আসল উপসর্গ কি জানেন? কোনটি বেশি ভয়ঙ্কর?

এবার ওমিক্রনের ১৪টি উপসর্গ কি কি জানুন…………

 

  • নাক দিয়ে জল পড়ার প্রবণতা দেখা যাচ্ছে ৭৩ শতাংশের
  • মাথাব্যথা থাকছে ৬৮ শতাংশ ক্ষেত্রে
  • ক্লান্তি ছাড়ছে না প্রায় ৬৪ শতাংশ রোগীকে
  • ৬০ শতাংশ রোগীর হাঁচি হচ্ছে
  • গলা ব্যথাও হচ্ছে ৬০ শতাংশ ক্ষেত্রে
  • ৪৪ শতাংশের খুব কাশি হচ্ছে
  • তাঁদের ৩৬ শতাংশের গলা ভেঙে যাচ্ছে
  • কাঁপুনি হচ্ছে ৩০ শতাংশ রোগীর
  • জ্বর আসছে ২৯ শতাংশের
  • মাথা ঝিমঝিম করার প্রবণতা ২৮ শতাংশের
  • মস্তিষ্কে ধোঁয়াশার প্রবণতা আছে ২৪ শতাংশের
  • ২৩ শতাংশের পেশীতে ব্যথা, টান ধরছে
  • গন্ধের অনুভূতি এ বার হারাচ্ছেন মাত্র ১৯ শতাংশ রোগী
  • বুকে ব্যথাও ১৯ শতাংশ রোগীর ক্ষেত্রে দেখা যাচ্ছে

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন