নিয়োগ মামলায় এবার চার চাকরিপ্রার্থীর গোপন জবানবন্দি! আদালতে আর্জি CBI-র

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নিয়োগ মামলায় নয়া মোড়! এবার আদালতে চার জন চাকরিপ্রার্থীর গোপন জবানবন্দির আর্জি জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আলিপুর আদালতে এবিষয়ে একটি আবেদন জানিয়েছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে আবেদন করেছে যে, টাকা দিয়ে যাঁরা সরকারি চাকরি পেতে চেয়েছিলেন, তাঁদের বক্তব্য এবার গোপনে রেকর্ড করা হোক।

আরও পড়ুন: Asia Cup23: আজ ম্যাচ ভেস্তে গেলে বিপদে পরবে ভারত, ঠিক কোন অঙ্কে ফাইনাল খেলবে রোহিত বাহিনী?

জানা যাচ্ছে, এই প্রথম নিয়োগ মামলায় চাকরিপ্রার্থীদের গোপন জবানবন্দি রেকর্ড করাতে চাইল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এর আগে যদিওবা এই মামলায় শুনানি চলাকালীন আদালতে সিবিআইয়ের সামনেই সাক্ষ্য দিয়েছিলেন চাকরিপ্রার্থীরা। সূত্রের খবর, সেই সময় চাকরিপ্রার্থীদের প্রশ্ন করা হয়েছিল যে, তাঁদের চাকরি পেতে কোন পদ্ধতিতে টাকা দিতে হয়েছিল? কেই বা এই ব্যাপারে তাঁদের খোঁজ দিয়েছিলেন! কিংবা কাদের মাধ্যমে তাঁরা এবিষয়ে তাঁরা খোঁজ রাখতেন!

নিয়োগ মামলায় এবার চার চাকরিপ্রার্থীর গোপন জবানবন্দি, আদালতে আবেদন জানিয়েছে সিবিআই
নিয়োগ মামলায় এবার চার চাকরিপ্রার্থীর গোপন জবানবন্দি, আদালতে আবেদন জানিয়েছে সিবিআই

প্রসঙ্গত, এর আগে ৭ অগস্ট সিবিআই টাকা দিয়ে চাকরি পাওয়া চার অযোগ্য শিক্ষককে গ্রেফতার করেছিল। এখানেই শেষ নয়, তারপরেই বাঁকুড়ার ৭জন শিক্ষককেও তলব করেছিল সিবিআই। অবশেষে এইবারচারজন চাকরিপ্রার্থীর গোপন জবানবন্দিও রেকর্ড করানোর কথা বলল কেন্দ্রীয় সংস্থা।

নিয়োগ মামলায় এবার চার চাকরিপ্রার্থীর গোপন জবানবন্দি, আদালতে আবেদন জানিয়েছে সিবিআই

তবে এবার দেখার বিষয় যে, চাকরিপ্রার্থীর গোপন জবানবন্দি থেকে কি তথ্য উঠে আসবে? কোন দিকে ঘুরবে তদন্তের মোড়? নতুন করে কোনও প্রভাবশালী ব্যক্তির নাম জড়াবে কিনা, তা নিয়েই শুরু হয়েছে জোর জল্পনা!

নিয়োগ মামলায় এবার চার চাকরিপ্রার্থীর গোপন জবানবন্দি, আদালতে আবেদন জানিয়েছে সিবিআই

নিয়োগ মামলায় এবার চার চাকরিপ্রার্থীর গোপন জবানবন্দি, আদালতে আবেদন জানিয়েছে সিবিআই

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত