নজরবন্দি ব্যুরো: এশিয়া কাপের সুপার ফোরে মুখোমুখি ভারত-পাকিস্তান। বৃষ্টির কারণে এই দুই দলের মধ্যে গ্রুপের ম্যাচ ভেস্তে গিয়েছিল। রবিবার সুপার ফোরের ম্যাচেও বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে। আজ সোমবার ফের যেখান থেকে ভারত ব্যাট করা শেষ করেছিলো সেখনাথেকেই শুরু হবে খেলা।
আরও পড়ুন: আজ ফের মুখোমুখি ভারত-পাকিস্তান, কোন নিয়মে খেলা জানুন
অর্থাৎ ২৪ ওভার ১ বলের পর থেকে ফের আজ ব্যাট করবে ভারত। টস হেরে এদিন প্রথমে ব্যাট করে ভারত। রোহিত ৪৯ বলে ৫৬ রান করেছেন। অপর দিকে শুভমন ৫২ বলে করেছেন ৫৮ রান। এরপর ক্রিজে আসেন বিরাট কোহলি ও কেএল রাহুল। ২৪.১ ওভারের মাথায় খেলা থামে! ভারত তখন ২ উইকেট হারিয়ে ১৪৭ তুলেছে স্কোরবোর্ডে। তখন থেকেই বৃষ্টি শুরু। এর পর আর খেলা শুরু করা সম্ভব হয়নি। তবে আজ খেলা হবার কথা।

কিন্তু কলম্বোতে আজও বৃষ্টির সম্ভবনা রয়েছে। ফলে ফের একবার ভারত বনাম পাকিস্তান ম্যাচকে ঘিরে অনিশ্চয়তা দেখা দিতে শুরু করেছে। সবচেয়ে বেশি চিন্তার বাড়িয়েছে সকালের আবহাওয়া। আজ অর্থাৎ সোমবারের সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে কলম্বোতে। শুধু তাই নয়, কালো মেঘে ঢেকে রয়েছে গোটা শহর। আবহাওয়াবিদরা মনে করছে, তাড়াতাড়ি বৃষ্টি বন্ধ হওয়ার মতো পরিস্থিতি নেই। ফলে ফের একবার এই হাই ভোল্টেজ ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

যদি বৃষ্টির কারণে পাক ম্যাচ ভেস্তে যায়, তাহলে ভারতের ফাইনাল খেলার উপরে বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দেবে। যদি রিজার্ভ ডেতেও ভেস্তে যায় ভারত-পাকিস্তান ম্যাচ তাহলে কী হবে? এশিয়া কাপে ফাইনালে যেতে পারবে রোহিত ব্রিগেড? সেই অঙ্কটা ক্রমেই কঠিন হচ্ছে ভারতের সামনে। যদি পাকিস্তান ম্যাচ ভেস্তে যায় তাহলে এই ম্যাচ থেকে এক পয়েন্ট পাবে টিম ইন্ডিয়া।

সেক্ষেত্রে বাংলাদেশ ও শ্রীলঙ্কা- দুই দলের বিরুদ্ধে জিততেই হবে ভারতকে। তবেই এশিয়া কাপের ফাইনালে যেতে পারবে ভারত। এদিকে একটি করে ম্যাচ জিতেছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। দুই দলের সংগ্রহেই রয়েছে দুই পয়েন্ট। ভারতের বিরুদ্ধে ম্যাচ ভেস্তে গেলে তিন পয়েন্ট পেয়ে যাবে পাকিস্তান।
আজ ম্যাচ ভেস্তে গেলে বিপদে পরবে ভারত, ঠিক কোন অঙ্কে ফাইনাল খেলবে রোহিত বাহিনী?

ফাইনালে ওঠার দৌড়ে বেশ খানিকটা এগিয়ে থাকবেন বাবর আজমরা। কিন্তু টুর্নামেন্টে এখনও কোনও পয়েন্ট পায়নি ভারত। ফলে পরের দুই ম্যাচ জিতে ৫ পয়েন্ট না পেলে ফাইনালে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ। একটা ম্যাচেও ভারত হারলে অন্য দলের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে বিরাটদের।



