আজ রাত কাটছে লকআপে, কাল জেল। জামিনের আর্জি খারিজ রিয়া-র।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আজ রাত কাটছে লকআপে, কাল জেল। জামিনের আর্জি খারিজ রিয়া-র। সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যু মামলায় আজ গ্রেফতার হয়েছেন রিয়া চক্রবর্তী। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সব থেকে গুরুতর অভিযোগ মাদক চক্রের সাথে জড়িত রিহা।

আরও পড়ুনঃ শিবসেনা-কঙ্গনা সংঘাত চরম পর্যায়ে, পুরসভার নজরে অভিনেত্রীর প্রযোজনা সংস্থা।

আজ রাত কাটছে লকআপে, কাল জেল। সূত্রের খবর, শুধু মাদক চক্রের সাথে জড়িত থাকাই নয় তার সাথে টাকা লেনদেনের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তাকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রিয়ার তরফে জামিনের জন্য আবেদন জানান হয় আজ। কিন্তু সেই আর্জি খারিজ করেন বিচারক।

বিচারক জানিয়ে দেন, মাদক চক্রে জড়িত থাকার গুরুতর অভিযোগ রয়েছে রিয়ার বিরুদ্ধে। তাই এই মুহুর্তে জামিন দেওয়া সম্ভব নয়। এতে মামলার ভারসাম্য নষ্ট হতে পারে। রিয়া চক্রবর্তীকে আপাতত ১৪ দিনের জন্য জেল হেফাজতেই থাকতে হবে।

তবে সূত্রের খবর, আজ রাতেই তাকে জেলে পাঠানো হচ্ছে না। আজ রিয়া চক্রবর্তী কে এনসিবি-এর লকআপে রাত কাটাতে হবে। আগামী কাল সকালে তাঁকে জেলে পাঠানো হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর