শিবসেনা-কঙ্গনা সংঘাত চরম পর্যায়ে, পুরসভার নজরে অভিনেত্রীর প্রযোজনা সংস্থা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: শিবসেনা-কঙ্গনা সংঘাত চরম পর্যায়ে, পুরসভার লক্ষে এবার অভিনেত্রীর প্রযোজনা সংস্থা। মহারাষ্ট্র সরকার ও  কঙ্গনা রানাওয়াত এর সংঘাত এর জেরে  এবার পুরসভার নজরে মুম্বইয়ে কঙ্গনার অফিস। মঙ্গলবার অভিনেত্রীর প্রযোজনা অফিস মণিকরণীকা ফিল্ম এর বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে বৃহন্মম্বই পুরসভা।

আরও পড়ুনঃ পুলিশ-সরকারি কর্মী, সর্বস্তরে বেতন বৃদ্ধির সাথে বোনাস! কল্পতরু মমতা।

শিবসেনা-কঙ্গনা সংঘাত চরম পর্যায়ে, বেআইনী নির্মাণ এর অভিযোগে তার পালি হিল এর অফিস এর মূল ফটক এ নোটিশ ঝুলিয়ে দেয় পুরসভা। যা নিয়ে টুইট করেন কঙ্গনা।তিনি লেখেন ‘ সামাজিক মাধ্যমে আমার বন্ধুদের প্রতিবাদের কারণে বুলডজার চালায়নি পুরসভার কর্মীরা।তবে বেআইনী নির্মাণ বন্ধ করার নোটিশ দিয়ে গেছে।আমি হয়তো অনেকটা ঝুকি নিয়ে ফেলেছি।

তবে তোমাদের ভালোবাসা ও সমর্থনও পেয়েছি। এদিকে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী আজ তার দিকে আঙুল তুলে বলেন কঙ্গনা মাদক আসক্ত কিনা পরীক্ষা করা হোক। যার উত্তরে ফের কঙ্গনা টুইট করে বলেন ‘আমি খুবই খুশি হবে। আমি আন্তরিকভাবে শ্রদ্ধা জানাতে চাই স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ ও মুম্বই পুলিশকে. আমার মাদক পরীক্ষা করুন. মোবাইল রেকর্ড চেক করুন।

মাদকযোগ পেলে দোষ স্বীকার করে মুম্বই ছেড়ে দেবো। আপনার সাথে সাক্ষাতের অপেক্ষায় রয়েছি। ‘এই বিতর্কে অভিনেত্রী কবে মুম্বই ফেরেন সে দিকে তাকিয়ে সবাই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর