নজরবন্দি ব্যুরোঃ পুলিশ-সরকারি কর্মী, সর্বস্তরে বেতন বৃদ্ধির সাথে বোনাস! কল্পতরু মমতা। করোনার ভয়াবহ পরিস্থিতিতেও রাজ্যের পুলিশকর্মীরা যে ঝুঁকি নিয়ে কাজ করেছেন তা প্রশংসার যোগ্য। তাই তাঁদের সম্মান জানাতে এ বছর থেকে পুলিশ দিবস পালনের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার রাজ্যের পুলিশকর্মীদের বেতন বৃদ্ধির সাথে সাথে একাধিক সুযোগ সুবিধা দেওয়ার কথা ঘোষণা করলেন তিনি।
আরও পড়ুনঃরাজ্যে ফের বাড়ল সংক্রমণের গতি। আজ মৃত্যু ৫৭ জনের। দেখুন বুলেটিন।


পুলিশ-সরকারি কর্মী, কোভিড পরিস্থিতিতে সবাই বুক চিতিয়ে লড়েছেন, লড়ছেন। তাই পুলিশ কর্মীদের সাথেই বিভিন্ন নিচুতলার সরকারি কর্মীদের জন্য বেতন বৃদ্ধি, ছুটি বাড়ানো এমনকি বোনাসের কথাও আজ ঘোষনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আজ নবান্ন সভাঘরে পুলিশ দিবস পালনের সময় এই ঘোষনা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, পুলিশকর্মী, হোমগার্ড, সিভিক ভলেন্টিয়ার, গ্রামীণ পুলিশ, সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার, আশাকর্মী এবং অক্সিলিয়ারি ফায়ার অপারেটরদের বেতন বৃদ্ধি করা হবে। (২১ তারিখ থেকে শর্তসাপেক্ষে খুলছে স্কুল। ঘোষণা কেন্দ্রের। #BreakingNews)
পাশাপাশি প্রত্যেক স্তরে পুজোর বোনাস দেওয়া হবে ২ হাজার টাকা করে। মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেন এই সমস্ত কর্মীরা ষাট বছর বয়েসে যখন অবসর নেবেন তখন এককালীন ৩ লক্ষ টাকা পাবেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম মেদিনীপুরের ২৪টি ব্লকে মোট ৫ হাজার ৫০০ জন জুনিয়র কনস্টেবলের পদোন্নতির খবরও জানান। তিনি ঘোষণা করেন, জঙ্গলমহলের সমস্ত জুনিয়র কনস্টেবলকে কনস্টেবল পদে উন্নীত করা হবে।

তাঁর কথায় “পুলিশ যেভাবে কোভিড ওয়ারিয়রের কাজ করেছেন ও করছেন, রক্তদান করেছেন, প্লাজমা দান করেছেন তার জন্য তাঁদের অনেক ধন্যবাদ জানাই। আমি ওঁদের কথা সারাক্ষণই মনে করি। ওঁদের পরিবার পাশে আছে বলেই ওঁরা এতটা ভাল কাজ করতে পারছেন। আমফান, করোনার সময় আপনারা যা করেছেন তাতে লক্ষ লক্ষ লোক বেঁচে গিয়েছেন। আপনাদের এই অবদান ভোলার নয়। কলকাতা পুলিশকে একসময় স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হতো। আমাদের কলকাতা ও রাজ্য পুলিশ এখন আবার খুব ভাল কাজ করছে। কোনও ভয়-ভীতির কাছে, কোনও চক্রান্তের কাছে মাথা নত না করে তারা কাজ করবে বলেই আমি মনে করি। কলকাতা সারা দেশের মধ্যে সেফেস্ট শহর।”


আসন্ন দূর্গাপুজা নিয়ে তিনি বলেন, “অনেকেই বলছে যে দুর্গাপুজো করতে দেওয়া হবে না। এই ফেক খবর ছড়ানো হয়েছে। আমি পুলিশকে বলবো যারা এটা করেছে তাদের খুঁজে বের করতেই হবে। তাদের চড়-থাপ্পড় না মেরে ১০০ বার কান ধরে উঠবোস করাতে হবে। আমি দেখতে চাই। যদি সরকার এই কাজ করে থাকে, তাহলে আমি নিজে সবার সামনে কান ধরে উঠবোস করব। যে রাজনৈতিক দলই এই কাণ্ড করছেন, তাদের বলি সব কিছুর একটা সীমারেখা থাকা উচিত।”
৮ ই সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি প্রেস রিলিজ পেশ করেন। সেখানে বলা হয়েছে-করোনায় সামনের সারি থেকে যারা লড়াই করছেন পুলিশরা। কোভিড আক্রান্ত হয়ে অনেকের মৃত্যুও ঘটেছে। সেই পরিবার কে আর্থিক ভাবে সহায়তা করবে রাজ্য প্রশাসন। লালবাজারে নতুন পুলিশের কন্ট্রোল রুম গঠন করা হবে। সাইবারে ফরেন্সিক ডিজিটাল অর্থাৎ আধুনিক ফরেন্সিক বিজ্ঞান গবেষণাগার গঠন করা হবে।এছাড়া তিনটি নতুন পুলিশ স্টেশন উদ্বোধন করা হবে তারা হলো কালিতলা আসুতি, সাগরপাড়া, রহড়া।
চারটি সেনা শিবির দুটি নতুন পুলিশ দের থাকার জন্য কোয়াটার্স, দুটি নতুন এস পি অফিস , একটি ট্রাফিক গার্ডের অফিস, একটি পুলিশ ক্যান্টিন, খেলার জায়গা উদ্বোধন করা হবে। পুলিশদের বিদায় পর্বের কাজ কে আরো ত্বরান্বিত করার জন্য একটি সেন্ট্রাল কমিটি গঠন করা হবে। সাইবার সিকিউরিটি ডিভিশনে নিরাপত্তা আরও বাড়াতে হবে। যারা বাংলা নিয়ে বিভিন্ন ফেক বা মিথ্যে খবর বানাচ্ছেন এবং হিংসার সৃষ্টি করছেন তাদের খুঁজে বের করে শাস্তি দিতে হবে।








