২১ তারিখ থেকে শর্তসাপেক্ষে খুলছে স্কুল। ঘোষণা কেন্দ্রের। #BreakingNews

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২১ তারিখ থেকে শর্তসাপেক্ষে খুলছে স্কুল। দেশজুড়ে লকডাউন প্রায় উঠে যাওয়ার মুখে। এবার খুলতে চলেছে স্কুলও। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে আগামী ৩০সে সেপ্টেম্বর পর্যন্ত লকডাউন চলবে দেশের সমস্ত কনটেনমেন্ট জোনে। কনটেনমেন্ট জোনে স্কুল, কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলেও জানিয়েছে কেন্দ্র। তবে স্কুল খোলা হচ্ছে কনটেনমেন্ট জোনের বাইরে। নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারবে।

আরও পড়ুনঃ বিজেপির রাজ্য কমিটি-তে শোভন, মুকুল পুত্র। ব্যাকফুটে দিলীপ?

২১ তারিখ থেকে শর্তসাপেক্ষে খুলছে স্কুল। স্বরাষ্ট্র মন্ত্রকের ঘোষণা মতই আজ মঙ্গলবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক জানিয়ে দিল, ২১ সেপ্টেম্বর থেকে আংশিক ভাবে স্কুল খোলা হবে। তবে তা শুধু নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্যে। শিক্ষক ও অশিক্ষক কর্মীরা আগামী ২১ সেপ্টেম্বর থেকে স্কুলে যাবেন। অনলাইনে পড়ানো-র জন্য তাঁদের স্কুলে যেতে অনুমতি দেওয়া হয়েছে।

যদিও শিক্ষক ও অশিক্ষক কর্মীদের পঞ্চাশ শতাংশ একসাথে স্কুলে থাকতে পারবেন। ২১ সেপ্টেম্বর থেকে কনটেনমেন্ট জোনের বাইরে অবস্থিত স্কুলগুলিতে নবম-দ্বাদশ পর্যন্ত পড়ুয়া রা স্কুলে আসতে পারবেন। যদিও তারা স্কুলে আসবেন কিনা তা তাঁদের সিদ্ধান্তের ওপরেই ছেড়েছে শিক্ষা মন্ত্রক।

পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে কনটেইনমেন্ট জোনের বাইরে যে সব স্কুল, কলেজ খুলবে তাদের একাধিক বিধিনিষেধ কঠোর ভাবে পালন করতে হবে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক খুব দ্রুত একাধিক বিধি নিষেধ জারি করবে। যার পোশাকি নাম স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর। শিক্ষা প্রতিষ্ঠানগুলি তা মেনে চলছে কিনা সে ব্যাপারে নজর রাখতে হবে রাজ্য সরকার তথা স্থানীয় প্রশাসনকে।

সাথে সামাজিক, শিক্ষামূলক, খেলাধূলাভিত্তিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, বিনোদনমূলক এবং ধর্মীয় অনুষ্ঠানে ২১ সেপ্টেম্বর থেকে ১০০ জন করে জমায়েত হতে পারবেন। ২১ সেপ্টেম্বর থেকে খুলবে ওপেন এয়ার থিয়েটারও। তবে বন্ধই থাকছে আন্তর্জাতিক বিমান পরিবহন এবং সিনেমা হল বা থিয়েটার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন