পঞ্চায়েত নির্বাচনে BJP কর্মী খুনে NIA তদন্তের নির্দেশ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ভূমিকায় হতাশ হাই কোর্ট

Kolkata High Court: গত বছর ২ মার্চ, পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে বিজেপির বুথ কমিটির সভাপতি বিজয়কৃষ্ণ ভুইয়াঁকে খুনের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে অপহরণ করে খুনের মামলায় এনআইএ তদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। একই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ভূমিকায় হতাশা প্রকাশ করল আদালত। আগামী ১৫ দিনের মধ্যে এনআইএ-কে তদন্তভার দেবার নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগ, মমতার বিরুদ্ধে কমিশনে নালিশ বিজেপির

গত বছর ২ মার্চ পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে বিজেপির বুথ কমিটির সভাপতি বিজয়কৃষ্ণ ভুইয়াঁকে খুনের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। মৃত্যুর পর বিজয়ের স্ত্রী ময়না থানায় ৩৪ জন স্থানীয় তৃণমূল নেতা-কর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগও দায়ের করেন। এই ঘটনায় গ্রেফতার হন ৩ জন। কিন্তু ৯০ দিনের মধ্যে চার্জশিট জমা না দিতে পারায় ৩ জনকে জামিন দেয় আদালত।

পঞ্চায়েত নির্বাচনে BJP কর্মী খুনে NIA তদন্তের নির্দেশ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ভূমিকায় হতাশ হাই কোর্ট
পঞ্চায়েত নির্বাচনে BJP কর্মী খুনে NIA তদন্তের নির্দেশ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ভূমিকায় হতাশ হাই কোর্ট

প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি বিজয়কৃষ্ণ ভুইয়াঁর খুনের ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। কিন্তু, এনআইএ কোনও তদন্তের দায়িত্ব নিতে গেলে প্রয়োজন হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমতি। এতদিন পেরোলেও সেই অনুমতি মেলেনি।

পঞ্চায়েত নির্বাচনে BJP কর্মী খুনে NIA তদন্তের নির্দেশ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ভূমিকায় হতাশ হাই কোর্ট

পঞ্চায়েত নির্বাচনে BJP কর্মী খুনে NIA তদন্তের নির্দেশ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ভূমিকায় হতাশ হাই কোর্ট

শুক্রবার এই প্রসঙ্গে বিচারপতি জয় সেনগুপ্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তাঁর কথায়, এটা দুর্ভাগ্যজনক যে হাই কোর্টের নির্দেশকে গুরুত্ব দেয়নি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এবার আগামী ২৪ এপ্রিলের মধ্যে এনআইএ-কে তদন্তের রিপোর্ট পেশ করার ডেডলাইনও বেধে দিলেন তিনি।

পঞ্চায়েত নির্বাচনে BJP কর্মী খুনে NIA তদন্তের নির্দেশ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ভূমিকায় হতাশ হাই কোর্ট

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর