নজরবন্দি ব্যুরোঃ এতদিনের ধারণা বদলে গেল এবার। ভয়ানক তথ্যে আলোড়িত বিশ্ব! এতদিন সবাই জানত করোনা ভাইরাসের জীবানু মানব থেকে মানব শরীরে ঘোরাফেরা করে। বাতাসে বেশিক্ষণ ভেসে থাকতে পারেনা। কিন্তু সেই ধারণা ভুল বলে দাবি করল বিশ্ব বন্দিত মেডিক্যাল জার্নাল দ্যা ল্যানসেট। এই জীবাণু বায়ুবাহিত, তার বেশ কিছু প্রমাণ ইতিমধ্যে পেয়েছেন বিজ্ঞানীরা বলে দাবি করা হয়েছে জার্নালে।
আরও পড়ুনঃ নির্বাচনের পঞ্চম দফায় শিয়ালদহ লাইনের ২৫ জোড়া লোকাল ট্রেন বাতিল।


অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক তথা গবেষক দলের প্রধান ট্রিশা গ্রিনহল জানিয়েছেন, করোনার জীবাণু বায়ুবাহিত। করোনার জীবানু বায়ুবাহিত কিনা তা নিয়ে গবেষণা করতে আমেরিকা, ব্রিটেন ও কানাডার ছয় গবেষক দিনরাত পরিশ্রম করে একাধিক প্রমান পেয়েছেন।
গবেষকদের দাবি ঘিরে একাধিক প্রমাণ সামনে রাখা হয়েছে। যেমন, ১) করোনা আক্রান্ত পাশের ঘরে রয়েছেন, তার মুখোমুখি না হয়েও করোনা আক্রান্ত হচ্ছেন পাশের ঘর বা বাড়ির বাসিন্দা। ২) আক্রান্তদের ৩৩ থেকে ৫৯% উপসর্গহীন। তাহলে তাঁরা সংক্রামিত হলেন কিভাবে? ৩) বাইরের তুলনায় ঘরের ভিতরে বেশি সংক্রমণ ঘটছে। কেন?
৪) খাঁচা-বন্দি প্রাণীরা সংক্রমিত হচ্ছে! বায়ুবাহিত হয়ে ভাইরাস তাঁদের শরীরে প্রবেশ না করলে যা কার্যত অসম্ভব। ৫) হাসপাতাল কর্মীরা পিপিই পরেও আক্রান্ত হচ্ছেন। ৬) কোভিড আক্রান্তের ঘরের বাতাসে করোনা ভাইরাসের সন্ধান মিলেছে।


৭) কোভিড হাসপাতালের এয়ার ফিল্টারে করোনা ভাইরাসের জীবাণু পাওয়া গিয়েছে। ৮) বাইরের তুলনায় ঘরের ভিতরে বেশি সংক্রমণ ঘটছে করোনায়। ৯) কোন গবেওষক প্রমাণ করতে পারেন নি করোনা ভাইরাস বায়ু বাহিত নয়। ১০) শ্বাসপ্রশ্বাসে নির্গত জলকণা বা ড্রপলেটস-এর মাধ্যমে ভাইরাস ছড়ানো অসম্ভব।
ভয়ানক তথ্যে আলোড়িত বিশ্ব! ল্যানসেট জার্নালে প্রকাশিত এই তথ্যে ঘুম উড়েছে বিশ্ববাসীর। প্রশ্ন উঠছে তাহলে মুক্তির পথ কি? সামাজিক দূরত্ব বা মাস্ক পরেও কি করোনা ভাইরাস কে ঠেকানো সম্ভব।







