উত্তর ২৪ পরগনায় আক্রান্ত, মৃতের রেকর্ড! দেখুন জেলা ভিত্তিক পরিসংখ্যান।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে কার্যত দূর্বার গতি নিয়েছে করোনা ভাইরাস! অনেকে সুস্থ হয়ে উঠলেও কার্যত করোনার গ্রাসে রাজ্য। গত ২৪ ঘন্টায় ফের ৮৯৫ জন আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে এবং মৃত্যু হয়েছে ২১ জনের, যা রাজ্যে সর্বকালীন রেকর্ড। লকডাউনের মেয়াদ বাড়লেও কার্যত লকডাউন উঠে গিয়েছে রাজ্য তথা দেশে, ফলে করোনা ভাইরাস এখন প্রত্যেক মূহুর্তে বাড়াচ্ছে তার তীব্রতা।লাগামহীন করোনা। আজ ফের ব্যাপকহারে সংক্রমণ বাড়ায় রাজ্যে আক্রান্তের সংখ্যা পেরোল ২২ হাজার মৃত্যু ৭৫৭ জনের!

আরও পড়ুনঃ চরম শঙ্কটের মুখে বাংলা; একদিনে আক্রান্ত ৮৯৫; মৃত ২১ #Exclusive

সংক্রমণ এবং মৃত্যুর নিরিখে দেশে প্রতিদিনই তৈরী হচ্ছে নতুন নতুন রেকর্ড। আজকের বুলেটিনে রাজ্য সরকারের স্বাস্থ্য দফতর জানিয়েছে রাজ্যে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৮৯৫ জন।নতুন ৮৯৫ জন আক্রান্ত কে নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ১২৬ জন। পাশাপাশি মৃত্যুমিছিলও অব্যাহত রয়েছে রাজ্যে। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে সার্বিক ভাবে গত ২৪ ঘন্টায় মৃত্যু বেড়েছে আরও ২১ টি। যা নিয়ে রাজ্যে করোনা ভাইরাসে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫৭।

এদিকে একই ভাবে রাজ্যের সব জেলা গুলির মধ্যে কলকাতার হাল সবচেয়ে খারাপ। কলকাতায় এদিন নতুন করে আক্রান্ত হয়েছেন ২৪৪ জন, যা কলকাতায় করোনা সংক্রমণের ইতিহাসে সর্বোচ্চ। এদিনের ২৪৪ জন কে নিয়ে কোলকাতায় মোট সংক্রামিত হয়েছেন ৭ হাজার ১০৮ জন। এদিন কলকাতায় মৃত্যু সংখ্যা বেড়েছে ৮ টি যা নিয়ে কলকাতায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ৪১৮ জনের। অন্যদিকে কলকাতায় এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৪ হাজার ৪০২ জন এবং এই মুহুর্তে চিকিৎসাধীন রয়েছেন ২ হাজার ২৮৮ জন

এদিনের সংক্রমনে রেকর্ড গড়েছে জেলা উত্তর ২৪ পরগণা, এদিন জেলাজুড়ে মোট সংক্রামিত হয়েছেন রেকর্ড ২১৪ জন যা নিয়ে মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ৩ হাজার ৭৬০। এই জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ১৭০ জন এবং এদিন ৮ টি বেড়ে মোট মৃত্যু হয়েছে ১২২ জনের। জেলা জুড়ে এখন চিকিৎসাধীন ১ হাজার ৪৬৮ জন।

অন্যদিকে হাওড়া জেলাতে সংক্রমণের গতি ফের বেড়েছে এদিন। গত ২৪ ঘন্টায় হাওড়া তে মোট সংক্রামিত হয়েছেন ১১১ জন, যা নিয়ে জেলায় মোট সংক্রামিতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ১২১ জন। যার মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ১৭০ জন এবং এদিন ২টি বেড়ে মোট মৃত্যু হয়েছে ১০৯ জনের। এই মুহুর্তে জেলায় চিকিৎসাধীন রয়েছেন ৮৪২ জন।

হুগলী এবং দক্ষিন ২৪ পরগণা জেলার ক্ষেত্রেও বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। হুগলীতে এদিন নতুন করে আক্রান্ত হয়েছেন ৬২ জন! যা নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২০৪ এই জেলায় মৃত্যু হয়েছে ২৬ জনের। দক্ষিন ২৪ পরগনায় এদিন আক্রান্তের সংখ্যা বেড়েছে ১১৮, যা নিয়ে মত আক্রান্তের সংখ্যা ১ হাজার ৪৬৯। এই জেলায় মৃত্যু হয়েছে ৩১ জনের।
দেখুন সার্বিক পরিসংখ্যান

25db57df e178 4ca9 8ee1 b247881454ac
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত