চরম শঙ্কটের মুখে বাংলা; একদিনে আক্রান্ত ৮৯৫; মৃত ২১ #Exclusive

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নজিরবিহীন অবস্থা, রাজ্যে ফের আক্রান্ত ৮৯৫ জন! করোনা ভাইরাস এখন প্রত্যেক মূহুর্তে বাড়াচ্ছে তার তীব্রতা।

গত কয়েক দিন ধরেই করোনা ভাইরাসের তাণ্ডব চলছে পশ্চিমবঙ্গে। কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিন ২৪ পরগণা, হাওড়া এবং হুগলী তে কার্যত বেলাগাম করোনা ভাইরাস। বাদ নেই উত্তরের জেলা গুলিও, কার্যত সংকট জনক পরিস্থিতি দার্জিলিং জেলায়।সংক্রমণ এবং মৃত্যুর নিরিখে দেশে প্রতিদিনই তৈরী হচ্ছে নতুন নতুন রেকর্ড।

আরও পড়ুনঃ উত্তর ২৪ পরগনায় আক্রান্ত, মৃতের রেকর্ড! দেখুন জেলা ভিত্তিক পরিসংখ্যান।

দেশজুড়ে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬ লক্ষ ৮৫ হাজার ৮৫ জন, ইতিমধ্যেই বেশির ভাগ আক্রান্ত সুস্থ হয়ে উঠলেও মৃত্যু হয়েছে বিপুল সংখ্যায়। এখন পর্যন্ত দেশ জুড়ে মৃত্যু হয়েছে ১৯ হাজার ৪৬৮ জন করোনা আক্রান্তের। অন্যদিকে এখন পর্যন্ত দেশজুড়ে সুস্থ হয়ে উঠেছেন ৪ লক্ষ ১৭ হাজার ৫০৯ জন।

রাজ্যেও কার্যত দূর্বার গতি নিয়েছে করোনা ভাইরাস! চলতি সপ্তাহে টানা ৬ দিন ধরে করোনা তার ব্যাপকতা বাড়িয়েছে রাজ্যে ফলে টানা ৪ দিন রাজ্যে আক্রান্ত হয়েছেন ৬০০-র বেশি মানুষ। গতকাল টপকে গেছিলল সাতশো! আর এদিন প্রায় ৯০০! আজকের বুলেটিনে রাজ্য সরকারের স্বাস্থ্য দফতর জানিয়েছে রাজ্যে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৮৯৫ জন। নতুন ৮৯৫ জন আক্রান্ত কে নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ১২৬ জন।

পাশাপাশি মৃত্যুমিছিলও অব্যাহত রয়েছে রাজ্যে। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে সার্বিক ভাবে গত ২৪ ঘন্টায় মৃত্যু বেড়েছে আরও ২১ টি। যা নিয়ে রাজ্যে করোনা ভাইরাসে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫৭।
পাশাপাশি গত ২৪ ঘন্টায় রাজ্য জুড়ে সুস্থ হয়ে উঠেছেন ৫৪৫ জন। এদিনের ৫৪৫ জন কে নিয়ে রাজ্যে এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ১৪ হাজার ৭১১ জন। এদিন ৫৪৫ জন সুস্থ হয়ে রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬৬.৪৮ শতাংশ করোনা আক্রান্ত। অন্যদিকে এই মুহুর্তে রাজ্যে চিকিৎসাধীন রয়েছেন ৬ হাজার ৬৫৮ জন।

অর্থাৎ গতকালের থেকে চিকিৎসাধীন আক্রান্ত বেড়েছে ৩২৯! পাশাপাশি রাজ্য সরকারের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় টেস্ট হয়েছে ১১ হাজার ১৬ টি, যা এখন পর্যন্ত রাজ্যে সর্বমোট টেস্টের সংখ্যা ৫ লক্ষ ৪১ হাজার ৮৮। প্রতি ১০ লক্ষ মানুষ পিছু রাজ্যে পরীক্ষা হয়েছে ৬ হাজার ১২ জনের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর