বাংলায় আজ করোনা আক্রান্ত ৬৬২, মৃত্যু হল ১০ জনের। #Coronavirus

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাংলায় আজ করোনা আক্রান্ত ৬৬২, মৃত্যু হয়েছে ১০ জনের। রাজ্যের ১৮ টি জেলায় কারও করোনা সংক্রামিত হয়ে মৃত্যু হয়নি এদিন। তবে সব জেলাতেই সুস্থতার হার উর্দ্ধমুখী। ২৪ ঘন্টায় মৃত্যু ৮ জনের, ক্রমশ নিম্নমুখি মৃত্যু সংখ্যা। এদিকে রাজ্যে ৩০ই জুলাই পর্যন্ত জারি রয়েছে একাধিক বিধি নিষেধ। সাথে নাইট কার্ফু। রাত ৯টা থেকে সকাল ৫টা পর্যন্ত বন্ধ সবকিছু।

আরও পড়ুনঃ এবার ত্রিপুরাতেও পালিত হবে “খেলা হবে দিবস”, ঘোষণা ত্রিপুরা প্রদেশ তৃণমূলের

রাজ্যের সবকটি জেলাতেই এদিনও ১০০-র নিচে সংক্রমণ দেখা গিয়েছে। দৈনিক সংক্রমণে শীর্ষে উত্তর ২৪ পরগণা। এই জেলায় আক্রান্ত হয়েছেন ৮১ জন। কারও মৃত্যু হয়নি এদিন। তারপরেই রয়েছে দার্জিলিং, এই জেলায় আজ আক্রান্ত হয়েছেন ৭৭ জন। মৃত্যু হয়েছে ১ জনের। এরপরেই রয়েছে কলকাতা। কলকাতাতে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৫৪ জন, মৃত্যু হয়নি কারও।

বাংলায় আজ করোনা আক্রান্ত ৬৬২। যা নিয়ে এখন পর্যন্ত পশ্চিমবঙ্গে করোনার দুই ঢেউ মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ২৪ হাজার ৯৫৮ জন। রাজ্যে এদিন সুস্থ হয়ে উঠেছেন ৮৩৮ জন যা নতুন করে আক্রান্তের সংখ্যার থেকে অনেকটাই বেশি। এখন পর্যন্ত রাজ্যে মোট সুস্থ হয়ে উঠেছেন, ১৪ লক্ষ ৯৫ হাজার ৮৮৩ জন।

বাংলায় আজ করোনা আক্রান্ত ৬৬২, মৃত্যু নেই কলকাতা-উত্তর ২৪ পরগণায়। 

রাজ্যে ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১০ জনের, যা নিয়ে বাংলায় এখন পর্যন্ত করোনা ভাইরাসে মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৯৫। এদিন করোনা ভাইরাসের স্যাম্পেল টেস্ট হয়েছে ৪৩ হাজার ১১৩। ২৭ জুলাই রাজ্য সরকার প্রদত্ত বুলেটিন অনুযায়ী এখন পর্যন্ত রাজ্যে করোনা ভাইরাসের টেস্ট হয়েছে ১ কোটি ৫৫ লক্ষ ৫৩ হাজার ৯৯৮ টি। রাজ্যের সুস্থতার হার এখন ৯৮.০৮ শতাংশ। দেখুন সার্বিক পরিসংখ্যান

বাংলায় আজ করোনা আক্রান্ত ৬৬২, মৃত্যু নেই কলকাতা-উত্তর ২৪ পরগণায়।  96a04cab470b462e953de299e41ae408 0001

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর