নজরবন্দি ব্যুরোঃ এবার ত্রিপুরাতেও পালিত হবে “খেলা হবে দিবস”। “খেলা হবে” এই স্লোগানে বিধানসভা নির্বাচনে উত্তাল হয়েছিল বঙ্গ রাজনীতি। যদিও এই শ্লোগান প্রধানত তৃণমূলের।
আরও পড়ুনঃ পেগাসাস ইস্যুর আঁচ এবার পড়ল অমিত শাহের বাড়িতে! উত্তাল দিল্লির রাজনীতি
তবুও ভোট প্রচারে বিরোধীরাও ব্যবহার করেছেন এই স্লোগান। এরপর বঙ্গ বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে তৃতীয় বার মুখ্যমন্ত্রী হওয়ার পরে একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবসের মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন ১৬ ই আগস্ট পশ্চিমবঙ্গে পালিত হবে “খেলা হবে দিবস”।
তিনি ব্যাখ্যা দিয়েছিলেন ১৬ই আগস্টই কেন “খেলা হবে দিবস” পালন করবে তৃণমূল। এবং এই খেলা হবে দিবসে প্রত্যেক বছর কী কী কর্মসূচি থাকবে তাও বিস্তারিত জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আর বঙ্গে বিপুল ভোটে সরকার গঠনের পর এবার দেশের রাজনীতিতে তৃণমূল পদার্পণ করতে চলেছে। আর প্রথম রাজ্য হিসেবে বেছে নেওয়া হয়েছে ত্রিপুরা।

আর এবার সেই খেলা হবে কর্মসূচি পালন করার কথা ঘোষণা করল ত্রিপুরা প্রদেশ তৃণমূল। আজ মঙ্গলবার এক বার্তায় ত্রিপুরা প্রদেশ তৃনমূলের সভাপতি আশিসলাল সিংহ জানিয়েছেন “একুশে জুলাই এর মঞ্চ থেকে আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খেলা হবে দিবস ঘোষণা করেছেন। এমন ঘোষণার পর রাজ্যের ছাত্র-যুব দের মধ্যে একটা অদ্ভুত উদ্দীপনার সৃষ্টি হয়েছে তাই আমরা ঠিক করেছি আগামী ১৬ ই আগস্ট ত্রিপুরার পাহাড় থেকে সমতল সব জায়গাতেই পালন করা হবে খেলা হবে দিবস”।
এবার ত্রিপুরাতেও পালিত হবে “খেলা হবে দিবস”, ঘোষণা ত্রিপুরা প্রদেশ তৃণমূলের
এই কর্মসূচিতে ঐদিন ত্রিপুরার বিভিন্ন ক্লাবের ফুটবল বিতরণ করবেন তৃণমূল নেতারা। রাজ্য ত্রিপুরা কংগ্রেসের সভাপতি আরো বলেন, “খেলাতো ত্রিপুরায় শুরু হয়ে গিয়েছে সেই খেলার গতি আরও বাড়ানোর জন্য আমরা বেছে নিয়েছি ১৬ ই আগস্ট কে”।
খেলা হবে দিবস ত্রিপুরায় পালন করার পেছনে বিশেষজ্ঞরা যে উদ্দেশ্য খুঁজে পাচ্ছেন সেটা হল বঙ্গ রাজনীতিতে তৃণমূলের যে দাপট সেই দাপটের কিছুটা হাওয়া এবার ত্রিপুরায় ব্যবহার করতে চাইছেন সেখানকার তৃণমূল নেতারা।



