নজরবন্দি ব্যুরোঃ পেগাসাস ইস্যুর আঁচ এবার পড়ল অমিত শাহের বাড়িতে। যা নিয়ে কেন্দ্রীয় রাজনীতি উত্তাল। বাদল অধিবেশনে সংসদের দু’পক্ষেই এই নিয়ে বিরোধীদের তোপের মুখে মোদি সরকার। এই ইস্যু নিয়ে এখন পর্যন্ত লোকসভা এবং রাজ্যসভার সঠিকভাবে অধিবেশন শুরু করা যায়নি।
আরও পড়ুনঃ চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারনা, আদালতে স্বেচ্ছামৃত্যু চাইলেন শুভেন্দু ঘনিষ্ঠ রাখাল!
আর এর মধ্যেই আজ সকালে কংগ্রেস কর্মীদের বিক্ষোভ খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনের সামনে। যা নিয়ে দিল্লির রাজনীতি সরগরম। আজ সকালে স্বরাষ্ট্রমন্ত্রীর দিল্লির বাসভবন কৃষ্ণ মেনান মার্গে পৌঁছে যান কংগ্রেস কর্মীরা দেখাতে থাকেন বিক্ষোভ। তাঁদের দাবি পেগাসাস ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে।
এই বিক্ষোভ সরাতে পুলিশের সাথে ধস্তাধস্তি হয় কংগ্রেস কর্মীদের। বেশ কয়েকজন কংগ্রেস কর্মীকে আটক করেছে পুলিশ। অপরদিকে লোকসভা তে প্রথম দিন থেকেই পেগাসাস ইস্যু নিয়ে সরকারকে চেপে ধরেছে তৃণমূল। কারণ তাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভোট কৌশলী প্রশান্ত কিশোরের নাম উঠে এসেছে এই পেগাসাস ইস্যুতে।

অভিযোগ এই তিন জনের ফোনে আড়িপাতা হয়েছে। আর এসবের মধ্যেই দিল্লিতে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফলে তৃণমূল সাংসদের পেগাসাস ইস্যু নিয়ে সরকারের প্রতি সংসদের ভেতরে এবং বাইরে আক্রমণ বেড়েছে বহুগুণ। আজ সকালেই বিজেপির পক্ষ থেকে রাজনাথ সিং ফোন করেছিলেন তৃণমূলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় কে। তিনি এই ইস্যু নিয়ে তৃণমূলের বক্তব্য স্পষ্ট করতে বলেছেন এবং সুষ্ঠুভাবে সংসদ চালানোর জন্য সহযোগিতা চেয়েছেন।
পেগাসাস ইস্যুর আঁচ এবার পড়ল অমিত শাহের বাড়িতে! উত্তাল দিল্লির রাজনীতি
কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন পেগাসাস ইস্যু নিয়ে কিছুতেই পিছু হটবে না তৃণমূল ।তাঁদের দাবি কেন্দ্রীয় সরকার এই ইস্যুতে তদন্ত কমিটি গঠন করুক। এবং লোকসভায় সুস্থ আলোচনা করুক। আর সেই সময় লোকসভায় উপস্থিত থাকতে হবে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী কে। সব মিলিয়ে এই মুহূর্তে বিরোধীদের চাপে বেশ খানিকটা কুক্ষিগত কেন্দ্রীয় সরকার।



