নজরবন্দি ব্যুরো: বেলুড় মঠে করোনা আক্রান্ত ১৫ জন কর্মচারী ও ৫৪ জন সন্ন্যাসী! কোভিদ হানা দিল এবার বেলুড়মঠে। এই তথ্য প্রকাশ করেছে মঠ কর্তৃপক্ষ ই। একই সঙ্গে তারা জানিয়েছে, করোনা সতর্কতা পালনে প্রথমদিকে ঢিলেঢালা ভাব ছিল বলেই করোনা আক্রান্ত হয়েছেন মঠের এত বাসিন্দা। বেলুড় মঠে গত জুলাই মাস পর্যন্ত করোনা আক্রান্ত ছিল না একজন ও।
আরও পড়ুনঃ না জানিয়েই বিজেপি-র রাজ্য কমিটিতে নাম! ফের জল্পনা বাড়ালেন শোভন।


আগস্ট মাস থেকে শুরু হয়েছে মঠের বাসিন্দাদের করোনা য় আক্রান্তের ঘটনা। বেলুড়মঠে এখন ৫৪ জন সন্ন্যাসী সহ ১৫ জন কর্মচারী আক্রান্ত কভিদ এ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মুম্বাই ও কোডোপা সফরে যাওয়া দুই সন্ন্যাসী ও নিজের দেশের বাড়ি থেকে ফেরা এক কর্মচারীর থেকেই সংক্রমিত হয়েছে মঠের অন্যান্য বাসিন্দারা।তবে, মোট কর্তৃপক্ষ পাল্টা ব্যবস্থা ও গ্রহণ করেছে এই অবস্থার বিরুদ্ধে।
বেলুড় মঠে করোনা আক্রান্ত ১৫ জন কর্মচারী ও ৫৪ জন সন্ন্যাসী! বেলুড় মঠ কর্তৃপক্ষ এর তরফ থেকে জানানো হয়েছে, “রামকৃষ্ণ মঠ কমিশনের হেডকোয়াটার বেলুড়মঠে তৈরি হতে চলেছে তিন তলা একটি কোয়ারেন্টাইন হাউস। করুণায় আক্রান্ত সন্ন্যাসী ও বেলুড় মঠের অন্যান্য কর্মচারীদের জন্য এই কোয়ারেন্টাইন হাউস প্রস্তুত করা হচ্ছে। কয়েক লক্ষ টাকা ব্যয়ে বেলুড় মাঠ চত্বরের ভিতরেই তৈরি হচ্ছে এই তিন তলা কোয়ারেন্টাইন হাউস। প্রতি তলায় পাঁচটি করে ঘর থাকছে।
এই হাউস তৈরির কাজও প্রায় সম্পূর্ণ বলে জানিয়েছে বেলুড় মঠ কর্তৃপক্ষ। একই সঙ্গে বেলুড় মঠের কোভিদ আক্রান্ত বাসিন্দাদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য একটি নতুন এম্বুলেন্স কেনা হয়েছে।”কোভিদ -১৯ এর বিরুদ্ধে লড়তে চিকিৎসকরা বারবার জানিয়ে আসছেন কোন কোন খাদ্যের ওপর জোর দেওয়া প্রয়োজন। সেই কথা মাথায় রেখে মঠের অন্দরেও পরিবর্তন আনা হয়েছে খাদ্যের ক্ষেত্রে।প্রত্যেক সদস্যের জন্য উপযুক্ত খাদ্য তালিকা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য।


এখন পর্যন্ত ১৬.৫ লক্ষ টাকা ব্যয় করে বেলুড় মঠের মোট ৬৭৫ জন সদস্যের করোনা পরীক্ষা করা হয়েছে। তা থেকেই জানা গিয়েছে ৫৪ জন সন্ন্যাসী ও ১৫ জন কর্মচারী করোনা আক্রান্ত। এরা প্রত্যেকে এখন চিকিৎসাধীন। এদের প্রত্যেককে নির্দেশ দেওয়া হয়েছে ১ মাস কোয়ারেন্টাইনে থাকার। এখন অব্দি রামকৃষ্ণ মিশনের ৩ জন সন্ন্যাসীর মৃত্যু হয়েছে করোনা য়। কিন্তু জানা গিয়েছে এরা কেউই ছিলেন না বেলুড় মঠের বাসিন্দা।








