সিএসকের পর এবার দিল্লি ক্যাপিটালসের ঘরে করোনার থাবা, আক্রান্ত এক জন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ টুর্নামেন্ট শুরুর দিন কয়েক আগে আরও একবার মারণ ভাইরাস থাবা বসাল ভারতের কোটিপতি লিগে। সিএসকের পর এবার করোনা হানা  দিল্লি ক্যাপিটালস শিবিরে।দলের সহকারী ফিজিওথেরাপিস্ট করোনায় সংক্রামিত হয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুনঃ ‘মহারাষ্ট্রের কাছে ক্ষমা চাইতে হবে কঙ্গনাকে, তারপর আমি ক্ষমা চাওয়ার কথা ভাববো’-সঞ্জয় রাউত।

Shamim Ahamed Ads

আইপিএলের কোয়ারেন্টাইন সুবিধায় তাকে ১৪ দিনের জন্য পৃথক করা হয়েছে। এর পরে, যদি তার দুটি করোনার রিপোর্ট নেগেটিভ আসে তবে তিনি আবার দলে যোগ দিতে পারবেন।দিল্লি ক্যাপিটালসের তরফে এক বিবৃতিতে জানানো হয়, “করোনা পজিটিভ আসার সঙ্গে সঙ্গেই তাঁকে আইসোলেশনে পাঠানো হয়েছে।

বর্তমানে তিনি ১৫ দিনের জন্য দুবাইয়ের আইপিএল আইসোলেশন ফ্যাসিলিটিতে থাকবেন। ১৪ দিন পরে ফের কোভিড টেস্ট হবে। সেই রিপোর্ট নেগেটিভ এলেই একমাত্র দিল্লি ক্যাপিটালস টিমের সঙ্গে যোগ দিতে পারবেন তিনি।

এই মুহূর্তে ফ্রাঞ্চাইজির মেডিক্যাল টিম তাঁর সঙ্গে সর্বদা যোগাযোগ রাখছে। টিমের পক্ষ থেকে তাঁর দ্রুত আরোগ্য কামনা করা হচ্ছে।” 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত