‘মহারাষ্ট্রের কাছে ক্ষমা চাইতে হবে কঙ্গনাকে, তারপর আমি ক্ষমা চাওয়ার কথা ভাববো’-সঞ্জয় রাউত।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কঙ্গনা রানৌত মহারাষ্ট্রের কাছে ক্ষমা চাইলে তবেই আমি তাঁর কাছে ক্ষমা চাওয়ার কথা ভাববো, স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন শিবসেনার নেতা সঞ্জয় রাউত। শনিবার সংবাদমাধ্যমের কাছে দক বার্তায় সঞ্জয় রাউত বলেন, কঙ্গনা মহারাষ্ট্রকে পাকিস্তানের সাথে তুলনা করেছেন। মহারাষ্ট্রকে মিনি পাকিস্তান বলেছেন। আহমেদাবাদের সম্মন্ধে তিনি কি এই ধরনের কথা বলতে পারবেন? উনি আগে মহারাষ্ট্রের কাছে ক্ষমা চাইবেন।

আরও পড়ুনঃ সুশান্তের মৃত্যু নিয়ে ফেক খবর ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ইউটিউবার ওমর সর্বজ্ঞায়া।

তবেই আমি ওনার কাছে ক্ষমা চাওয়ার কথা ভাববো। মুম্বাই পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন কঙ্গনা। উত্তরে শিবসেনা মুখপত্র ‘‌সামনা’-তে সঞ্জয় রাউত অভিনেত্রীকে তীব্র কটাক্ষ করেন। রাউত বলেন, এই শহর তাকে জীবিনধারনে সূযোগ করে দিয়েছে, সেই জায়গার সাথেই তিনি বিশ্বাসঘাতকতা করছেন। এই শহর নিয়ে এতো সমস্যা তাহলে তাকে এখানে আর ফিরতে হবে না তাকে। রাউতের কথায়, অভিনেত্রীর উচিৎ ছিল টুইট না করে অভিযোগ দায়ের করা। কঙ্গনা এর পাল্টা জবাব দিয়ে টুইট করেন, তিনি লেখেন, শিবসেনা নেতা সঞ্জয় রাউত আমায় প্রকাশ্যে হুমকি দিয়েছেন। এই শহরকে এখন পাক অধিকৃত কাশ্মীর মনে হচ্ছে আমার।

এর পর থেকেই সিনেমা জগতের অনেক তারকারাই কঙ্গনার বিপক্ষে কথা বলেন। এবং রাজনীতিবিদ ও সাধারণ মানুষেরাও তার বিপক্ষে সুর তোলেন। শিবসেনা বিধায়ক প্রতাপ সরনায়েক জানিয়েছেন, সঞ্জয় রাউত কঙ্গনাকে মুম্বাইয়ে ফিরতে বারন করেছেন, কিন্তু আমি বলছি উনি শহরে পা রাখলে সেনা দলের মহিলা সদস্যরা থাপ্পড় মেরে ওনার মুখ ভেঙে দেবেন। এবং বিধায়ক সরনায়েক জানিয়েছেন, মুম্বইকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করার জন্য যাতে তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা করা সেই আবেদন জানাবো স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। মুম্বাই চলচিত্র তারকাদের জন্ম দিয়েছে, সেই শহরকে উনি কি করে পিওকের সঙ্গে তুলনা করতে পারেন।

এর পরই কঙ্গনা বলেছেন, অনেকেই আমাকে ভয় দেখানোর চেষ্টা করছেন, হুমকি দিচ্ছেন, তাদের বলে রাখি আগামী ৯ সেপ্টেম্বর আমি মানালি থেকে মুম্বইয়ে ফিরছি। কারোর ক্ষমতা থাকলে আটকে দেখান। কারোর বাবার ক্ষমতা নেই মুম্বাইয়ে পা রাখতে আমায় বাধা দেওয়ার। এবং তিনি এও বলেন পালঘরের সাধুদের মতো আমায় মারার হুমকি একদিনে পাক অধিকৃত কাশ্মীর থেকে তালিবানদের যোগ্যতায় উঠে গেলেন আপনারা। ক্ষুব্ধ কঙ্গনা তালিবানদের সাথে তুলনা করেছেন মুম্বইয়ের রাজনীতিবিদদের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন