সুশান্তের মৃত্যু নিয়ে ফেক খবর ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ইউটিউবার ওমর সর্বজ্ঞায়া।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর অনেক দিন কেটে গেছে। কিন্তু তাকে নিয়ে ইউটিউবে ফেক নিউজ বন্ধ হচ্ছে না। এই বলিউড অভিনেতার  আত্মহত্যার ফেক নিউজ এবং গুজব ছড়িয়ে দেওয়ার অভিযোগে মুম্বই পুলিশের সাইবার বিভাগ এক ইউটিউবার ওমর সর্বজ্ঞন্যাকে গ্রেপ্তার করেছে।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন যে এই অভিযুক্ত ইউটিউবারের ভিডিওগুলি মানহানিকর এবং মহারাষ্ট্র সরকার এবং মুম্বাই পুলিশের ভাবমূর্তি নষ্ট করেছে।গত মাসে মুম্বই পুলিশ বিভিন্ন ইউটিউবে ফেক নিউজ ছড়ানোর অভিযোগে বিভিন্ন  ইউটিউবারের বিরুদ্ধে ইন্ডিয়ান পেনাল কোড ৫০৫(২) এর অধীনে ৫০০ (মানহানির অভিযোগ), ৫০১( জোর করে অপবাদ) এবং ৫০৪(  উদ্দেশ্যমূলক ভাবে অপমান) কেস রেজিস্টার করেছেন।

এই বলিউড অভিনেতার  মৃত্যু ইডি, সিবিআই এবং এনসিবি এই তিন এজেন্সি তদন্ত করছে। অভিযুক্ত ইউটিউবার এর আপলোড করা ভিডিওগুলি মানহানিকরএবং মহারাষ্ট্র সরকার এবং মুম্বাই পুলিশের ভাবমূর্তি নষ্ট করেছে বলে অভিযোগ উঠেছে। মুম্বাই সাইবার বিভাগের কমিশনার জানিয়েছেন,তদন্ত হওয়ার পর ফৌজদারি কার্যবিধির ৪১ এ এর অধীন একটি সমন জারি করা হয়েছিল

এবং অভিযুক্ত ইউটিউবারকে তদন্ত কর্মকর্তার কাছে হাজির হওয়ার জন্য বলা হয়েছিল। যদিও এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, জিজ্ঞাসাবাদ করার পর অভিযুক্ত ইউটিউবার কে গ্রেফতার করা হয়েছিল এবং পরে জামিনে মুক্তি দেওয়া হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন