রাজ্যে করোনা তাণ্ডবের মাঝে আশার আলো দেখাচ্ছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, কালিম্পং।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনার বিভীষিকা কার্যত সারা রাজ্য জুড়ে। রাজ্যে করোনা তাণ্ডবের মাঝে আশার আলো দেখাচ্ছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, কালিম্পং। দক্ষিনের সাথে পাল্লা দিচ্ছে উত্তরবঙ্গ। ধিরে ধিরে রাজ্য জুড়ে ক্রমেই জাঁকিয়ে বসছে করোনা ভাইরাস, ক্রমেই বাড়ছে এই ভয়াবহ ভাইরাসের ব্যাপকতা। গত কয়েকদিনের মতই এদিন বিপুল ভাবে বেড়েছে আক্রান্তের সংখ্যা এবং তুলনা মূলক ভাবে কমে গেছে সুস্থ হওয়ার হার। গত ১০ দিনে সুস্থতার হার নেমেছে প্রায় ৮ শতাংশ। এদিকে আজ আক্রান্তের সংখ্যা বেড়েছে ১ হাজার ৮৯৪ জন, মৃত্যু হয়েছে ২৬ জনের। ব্যাপক সংক্রমণের কবলে ১০ টি জেলা! জেলার মধ্যে কলকাতায় এদিন নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৬৩ জন, এবং মৃত্যু হয়েছে ১২ জনের। কোলকাতায় মোট সংক্রামিত হয়েছেন এখন পর্যন্ত ১২ হাজার ৩৪ জন।

আরও পড়ুনঃ ৮ শতাংশ সুস্থতার হার কমে আজ আক্রান্ত ১৮৯৪, চুল্লী বানাতে সাহায্য চাইছেন মুখ্যমন্ত্রী!

কলকাতায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ৫৪৯ জনের। অন্যদিকে কলকাতায় এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৬ হাজার ৭১৩ জন। এই মুহুর্তে চিকিৎসাধীন রয়েছেন ৪ হাজার ৭৭২ জন। উল্লেখ যোগ্য বিষয় হল, কলকাতার এই বাড়বাড়ন্ত করোনা সংক্রমণের পরিস্থিতিতে গতকাল কমিয়ে দেওয়া হয়েছে কন্টেন্মেন্ট জোনের সংখ্যা! মুখ্যমন্ত্রী বলেছেন বাইরের রাজ্য আর জেলা থেকে কলকাতায় চিকিৎসা করাতে এসে মানুষ আক্রান্ত হচ্ছে আর মৃত্যু হচ্ছে!

অন্যদিকে উত্তর ২৪ পরগণায় এদিন জেলা জুড়ে মোট সংক্রামিত হয়েছেন ৪৪৩ জন যা নিয়ে মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ৭ হাজার ৪৭৮। এই জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ৭৯৭ জন, আজ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭৯ জন। এদিন উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ৭ জনের যা নিয়ে জেলাজুড়ে সার্বিক ভাবে মৃত্যু হয়েছে ২০০ জনের। এই মুহুর্তে জেলায় চিকিৎসাধীন রয়েছেন ৩ হাজার ৪৮১ জন। গত ২৪ ঘণ্টায় এই জেলাতে চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা বেড়েছে ২৫৭ জন।

দক্ষিন ২৪ পরগণা জেলার ক্ষেত্রেও বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। দক্ষিন ২৪ পরগনায় এদিন আক্রান্তের সংখ্যা বেড়েছে ১৬০ জন। এই জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৯৪৬। এই জেলায় মৃত্যু হয়েছে ৪৬ জনের। জেলাতে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫৫২ জন যার মধ্যে আজ সুস্থ হয়ে উঠেছেন ৯২ জন। দক্ষিন ২৪ পরগনায় এখন চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা ১৩৪৮ জন।

হাওড়া জেলায় আজ সংক্রামিত হয়েছেন ১৮২ জন যা নিয়ে মত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৭৫৫। আজ হাওড়া তে মৃত্যু হয়েছে ৩ জনের যা নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪১। এই জেলায় এখন চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৫৪৪ জন। যা গতকালের থেকে ৮৯ জন বেড়েছে এদিন। হাওড়াতে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৭০ জন, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৯০ জন

রাজ্যে করোনা তাণ্ডবের মাঝে আশার আলো দেখাচ্ছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, কালিম্পং। বিপর্যস্থ অবস্থা হুগলী, মালদা, মুর্শিদাবাদ, দার্জিলিং সহ প্রায় ১৪ টি জেলার। কিন্তু রাজ্যের তিনটি জেলা স্বস্তি দিচ্ছে আমজনতা কে। জেলাগুলি হল কালিম্পং, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া। কালিম্পং এবং ঝাড়গ্রামে এ এখন চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা মাত্র তিন। অন্যদিকে পুরুলিয়াতে আজ নজন সুস্থ হয়ে চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা মাত্র ৯।

WB DHFW Bulletin 17th JULY REPORT FINAL page 002

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন