লাফিয়ে বাড়ল সংক্রমণ, দ্বিগুণ হল মৃত্যু সংখ্যা! করোনার লাগামহীন গতি রাজ্যের সর্বত্র।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ লাফিয়ে বাড়ল সংক্রমণ। সাথে আতঙ্ক বাড়িয়ে বাড়ল মৃত্যু সংখ্যা। ব্যাপক করোনা সংক্রমনে ভোট বাংলায় শঙ্কিত চিকিৎসক-রা। এক মাস আগেও যেখানে দৈনিক সংক্রমণ কমে নেমে গিয়েছিল ২০০-র ঘরে এক্মাস পরে সেটাই প্রায় ৫ হাজার। ভোট মিটলেই নিশ্ছিদ্র লকডাউন হবে বাংলায় তা বলাই বাহুল্য। কিন্তু তারপর? কবে মিলবে মুক্তি? এদিকে সংক্রমনে টানা ১৫ দিন বিশ্বের শীর্ষস্থানে রয়েছে ভারত। আর সার্বিক সংক্রমনে দ্বিতীয় স্থান দখল করেছে দেশ, ঠিক আমেরিকার পরেই।

আরও পড়ুনঃ আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিলিট করে দিতে পারে যে কেউ ! কি ভাবে আটকাবেন জানেন?

ভাইরাসের দ্বিতীয় ঢেউ দ্রুত ছড়িয়ে যাচ্ছে জনমানসে। আগে জানা গিয়েছিলো একের থেকে এক সংক্রমণ ছড়াচ্ছিল এখন দেখতে পাওয়া যাচ্ছে তা একের থেকে অগণিত ছড়াচ্ছে। অর্থাৎ গোষ্ঠী সংক্রমণ। চিকিৎসকরা বলছেন এভাবে সংক্রমণ ছড়াতে থাকলে হাসপাতালে বেড পাওয়াই মুশকিল হবে।

এদিকে রাজ্যের সব জেলাতে করোনা ভাইরাসের সংক্রমন ধরা পড়েছে। গত ২৪ ঘন্টায় কলকাতা এবং উত্তর ২৪ পরগণাতে ব্যাপকভাবে বেড়েছে সংক্রমন। উত্তর থেকে দক্ষিণ, বাদ নেই কোন জেলাই। রাজ্য সরকারের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় শুধু কলকাতাতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৭১ জন। পাশাপাশি উত্তর ২৪ পরগণায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৩৪ জন। হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগণার ক্ষেত্রে সংক্রমণের সংখ্যা যথাক্রমে ২৮৪ এবং ২৯৮। ভোট শেষে একপ্রকার নিশ্চিত লকডাউন হবে বলেই দাবি সূত্রের।

রাজ্য সরকারের বুলেটিন অনুযায়ী আজ রাজ্যজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা, ৪ হাজার ৮১৭ জন। যা নিয়ে রাজ্যে সার্বিক ভাবে মোট আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লক্ষ ২৪ হাজার ২২৪ জন। এই বিপুল আক্রান্তের মধ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন ২৯ হাজার ৫০ জন। এদিন রাজ্যে আজ করোনা মৃত্যুর সংখ্যা ২০। যা নিয়ে এখন পর্যন্ত রাজ্যে মৃত্যু হয়েছে ১০ হাজার ৪৩৪ জনের। কমছে সুস্থতার হার, গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ২৭৮ জন। যা সংক্রমণের গতির অর্ধেক।

আজকের ২ হাজার ২৭৮ জন কে নিয়ে এখন পর্যন্ত রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫ লক্ষ ৮৪ হাজার ৭৪০ জন। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের টেস্ট হয়েছে মোট ৪২ হাজার ২১৪ টি। এখন পর্যন্ত রাজ্যে মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ৯৫ লক্ষ ৮৯ হাজার ৩৭৮ টি। ১০০ টি টেস্ট পিছু রাজ্যে আক্রান্তের সংখ্যা ৬.৫১ শতাংশ। রাজ্য জুড়ে সুস্থ হয়ে উঠেছেন ৯৩.৬৭ শতাংশ মানুষ। যা কয়েকদিন আগেও ছিল প্রায় ৯৮ শতাংশ। দেখুন জেলা ভিত্তিক পরিসংখ্যান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত