আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিলিট করে দিতে পারে যে কেউ ! কি ভাবে আটকাবেন জানেন?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা সাবধান। আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিলিট করে দিতে পারে যে কেউ! হোয়াটসঅ্যাপ; এই মেসেজিং অ্যাপটির সিকিউরিটি পলিসিগুলিতে গলদ থাকায়, বিগত কয়েক মাসে বারংবার ইউজারদের ব্যতিব্যস্ত হতে হয়েছে।

আরও পড়ুনঃ মমতার উচিত ছিল শীতলকুচি প্রসঙ্গে উস্কানিমূলক মন্তব্য করা BJP নেতাদের জেলে ভরা, বলছেন অধীর

সম্প্রতি হোয়াটসঅ্যাপ সংক্রান্ত ফের এমন একটি আশঙ্কার কথা সামনে এসেছে। সেই রিপোর্ট অনুযায়ী, হোয়াটসঅ্যাপে নতুন একটি সুরক্ষা ত্রুটি আবিষ্কৃত হয়েছে যা কাজে লাগিয়ে আপনার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি কোনো অচেনা ব্যক্তিও অনায়াসেই ডিলিট করে দিতে পারবে।

সবচেয়ে বড় ব্যাপার, এর জন্য কোনো ব্যক্তির হ্যাকিংয়ে দক্ষতার প্রয়োজন নেই, শুধু আপনার ফোন নম্বরটি তার হাতে থাকলেই এটি সম্ভব। ফোর্বসের একটি প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, লুইস মাৰ্ককুইজ কার্পিন্তেরো এবং আর্নেস্তো কানালেস নামে দুই সিকিউরিটি রিসার্চার আবিষ্কার করেছেন যে, আক্রমণকারীরা, ইউজারদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার জন্য ব্যবহৃত ‘টু-ফ্যাক্টর-অথেন্টিকেশন’ বা 2FA কোডটিকে একাধিক বার ভুল লিখে, খুব সহজেই অ্যাকাউন্টটিকে ১২ ঘন্টার জন্য লক করে দিতে পারে।

আর এই লক হওয়া অবস্থাটির সুযোগ নিয়ে, ওই দুরাভিসন্ধীরা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সাথে নতুন একটি ই-মেইল অ্যাড্রেস যুক্ত করে সেটির থেকে হোয়াটসঅ্যাপের সাপোর্ট টিমকে মেইলের মাধ্যমে অ্যাকাউন্টটিকে ডিলিট করার জন্য আর্জি জানাতে পারে।

আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিলিট করে দিতে পারে যে কেউ! আক্রমণকারীরা অ্যাকাউন্ট ডিলিটের কারণ হিসেবে অ্যাকাউন্টের সাথে সংযুক্ত নম্বরটি হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে এমনটাই অভিযোগ করতে পারে। আর হোয়াটসঅ্যাপের সাপোর্ট টিমও এই বিষয়ে আর কোনো যাচাই না করেই এইরকম মেইলের আর্জি অনুযায়ী অ্যাকাউন্টটি ডিলিট করে দেবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত