মমতার উচিত ছিল শীতলকুচি প্রসঙ্গে উস্কানিমূলক মন্তব্য করা BJP নেতাদের জেলে ভরা, বলছেন অধীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মমতার উচিত ছিল শীতলকুচি প্রসঙ্গে উস্কানিমূলক মন্তব্য করা BJP নেতাদের জেলে ভরা,  আজকের দিনাজপুর জেলার কুমারগঞ্জের নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে এমনটাই মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। সঙ্গে জানিয়েছেন, শীতলকুচির ঘটনার তদন্ত হোক পুর্নাঙ্গ ভাবে আর সেই জন্যেই CBI তদন্তের দাবি করেছেন তিনি।জানিয়েছেন আগামী কয়েকদিনের মধ্যেই তিনি শীতলকুচি-কাণ্ডের সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টে মামলা দায়ের করবেন।

আরও পড়ুনঃ রি-পোলিং হবে শীতলকুচিতে, ১২৬ নম্বর বুথ নিয়ে সিদ্ধান্ত জানালো কমিশন।

ভোট চতুর্থীতে রক্তগঙ্গা বয়েছে শীতলকুচিতে। দিনের প্রথম ভাগেই কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহত হয়েছেন ৫ জন, এখনো হাসপাতলে আছেন আহতরা। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তোলপাড় হয়েছে রীতিমত। তৃণমূল বিজেপি উভয় দলই দাবী করেছে বিপরীত দলের পরিকল্পনায় ঘটেছে এই ঘটনা। জওয়ানরা যুক্তি দিচ্ছেন, আত্মরক্ষার জন্যই গুলি চালিয়েছেন তাঁরা। মুখ্যমন্ত্রী পাল্টা প্রশ্ন তুলেছিলেন গুলি বুক লক্ষ্য করে কেনো, পরিস্থিতি সামালে পা লক্ষ্য করে কেনো চলেনি? ঘটনাকে কেন্দ্র করে বিতর্কিত মন্তব্য করে কমিশনের তোপের মুখে পড়েছেন বিজেপির একাধিক নেতা মন্ত্রী।

অপরদিকে ভোট আবহে ধর্মীয় সুড়সুড়ি দেওয়ার এবং কেন্দ্রীয় বাহিনী ঘেরাওয়ের অভিযোগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নোটিস পাঠানো হয় তৃণমূল সুপ্রিমোকে, তার পরেই গতকাল রাতে ২৪ ঘন্টার প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এর প্রতিবাদে আজ ৩ ঘন্টা ধর্মতলায় নীরবে একক প্রতিবাদ ধর্না করেছেন মুখ্যমন্ত্রী। আজ কুমারগঞ্জের সভা থেকে একযোগে দুই ঘটনাকে নিয়ে মমতাকে কটাক্ষ করে অধীর বলেছেন, ‘‘শীতলকুচির ঘটনার প্রতিবাদের নামে নাটক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর উচিত ছিল, গুলি চালানোর ঘটনার পর উস্কানিমূলক মন্তব্য করা বিজেপি নেতাদের গ্রেফতার করে জেলে পাঠানো।’’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন