নজরবন্দি ব্যুরোঃ কমছে সুস্থতার হার, লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে সংক্রামিতের সংখ্যা। ভোট শেষে একপ্রকার নিশ্চিত লকডাউন। ব্যাপক করোনা সংক্রমনে ভোট বাংলায় ফের লকডাউনের ইঙ্গিত দিচ্ছেন চিকিৎসক-রা। ৪০০ থেকে মাত্র ১৫ দিনে বাংলার করোনা গ্রাফ লাফ দিয়ে পৌঁছেছে সাড়ে ৪ হাজারে। তাই এবার করোনা ঠেকাতে ভোট মিটে যাওয়া জেলাগুলিতে নয়া নিয়ম লাগু করতে চলেছে নবান্ন। কই সঙ্গে কোভিডের দ্বিতীয় ঢেউয়ের হাত ধরেই বাংলায় ফিরছে কনটেনমেন্ট জোন।
আরও পড়ুনঃ হিংসায় উস্কানি থেকে ধর্মের সুড়সুড়ি.. প্রচারে নিষেধাজ্ঞা! কমিশনের সিদ্ধান্তে ধর্ণায় মমতা।


ভয়াবহ রূপ নিতে চলেছে নতুন বছরের করোনা ভাইরাস। ভারতে এই ভাইরাসের সংক্রমণ এতটাই যে দৈনিক সংক্রমনে টানা ১৫ দিন বিশ্বের শীর্ষস্থানে রয়েছে ভারত। ভাইরাসের দ্বিতীয় ঢেউ দ্রুত ছড়িয়ে যাচ্ছে জনমানসে। আগে জানা গিয়েছিলো একের থেকে এক সংক্রমণ ছড়াচ্ছিল এখন দেখতে পাওয়া যাচ্ছে তা একের থেকে অগণিত ছড়াচ্ছে। অর্থাৎ গোষ্ঠী সংক্রমণ। চিকিৎসকরা বলছেন এভাবে সংক্রমণ ছড়াতে থাকলে হাসপাতালে বেড পাওয়াই মুশকিল হবে।
এদিকে রাজ্যের সব জেলাতে করোনা ভাইরাসের সংক্রমন ধরা পড়েছে। গত ২৪ ঘন্টায় কলকাতা এবং উত্তর ২৪ পরগণাতে ব্যাপকভাবে বেড়েছে সংক্রমন। উত্তর থেকে দক্ষিণ, বাদ নেই কোন জেলাই। রাজ্য সরকারের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় শুধু কলকাতাতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১১৫ জন। পাশাপাশি উত্তর ২৪ পরগণায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৭ জন। হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগণার ক্ষেত্রে সংক্রমণের সংখ্যা যথাক্রমে ২৯০ এবং ২৯৫। ভোট শেষে একপ্রকার নিশ্চিত লকডাউন হবে বলেই দাবি সূত্রের।
রাজ্য সরকারের বুলেটিন অনুযায়ী আজ রাজ্যজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা, ৪ হাজার ৫১১ জন। যা নিয়ে রাজ্যে সার্বিক ভাবে মোট আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লক্ষ ১৯ হাজার ৪০৭ জন। এই বিপুল আক্রান্তের মধ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন ২৬ হাজার ৫৩১ জন। এদিন রাজ্যে করোনা মৃত্যুর সংখ্যা ১৪। যা নিয়ে এখন পর্যন্ত রাজ্যে মৃত্যু হয়েছে ১০ হাজার ৪১৪ জনের। কমছে সুস্থতার হার, গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৯৪৭ জন। যা সংক্রমণের গতির অর্ধেকেরও কম।


আজকের ১ হাজার ৯৪৭ জন কে নিয়ে এখন পর্যন্ত রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫ লক্ষ ৮২ হাজার ৪৬২ জন। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের টেস্ট হয়েছে মোট ৩৭ হাজার ১১৬ টি। এখন পর্যন্ত রাজ্যে মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ৯৫ লক্ষ ৪৭ হাজার ১৬৪ টি। ১০০ টি টেস্ট পিছু রাজ্যে আক্রান্তের সংখ্যা ৬.৪৯ শতাংশ। রাজ্য জুড়ে সুস্থ হয়ে উঠেছেন ৯৪.০৪ শতাংশ মানুষ। যা কয়েকদিন আগেও ছিল প্রায় ৯৮ শতাংশ। দেখুন জেলা ভিত্তিক পরিসংখ্যান।








