নজরবন্দি ব্যুরোঃ বাংলায় আজ করোনা আক্রান্ত ৯২৪, মৃত্যু ১৩ জনের। গত কয়েকদিন ধরেই সংক্রমণের গতি ৯০০-১০০০ এর মধ্যে ওঠানামা করছে। রাজ্যের ১৬ টি জেলায় কারও করোনা সংক্রামিত হয়ে মৃত্যু হয়নি এদিন। আশার কথা, সব জেলাতেই সুস্থতার হার উর্দ্ধমুখী। এদিকে রাজ্যে ১৫ই জুলাই পর্যন্ত জারি রয়েছে একাধিক বিধি নিষেধ। তবে এরিয়া ভিত্তিক কার্ফু বা লকডাউন চালু করা হয়েছে রাজ্যে।
আরও পড়ুনঃ বিদ্যুৎ দপ্তরে ৪৭ জনের চাকরি, ৩৫ জন ভিনরাজ্যের। কেন? আন্দোলনে বাংলা পক্ষ।


রাজ্যের সবকটি জেলাতেই এদিনও ১০০-র নিচে সংক্রমণ দেখা গিয়েছেছে। দৈনিক সংক্রমণে শীর্ষে উত্তর ২৪ পরগণা, এই জেলায় আজ আক্রান্ত হয়েছেন ৯৪ জন। মৃত্যু হয়েছে ২ জনের। তাঁর পরেই রয়েছে কলকাতা। কয়েকদিন পিছিয়ে পরার পর আবার শুরু হয়েছে কলকাতা এবং উত্তর ২৪ পরগণার সংক্রমণ লড়াই! এই জেলায় ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৮২ জন। মৃত্যু হয়েছে ২ জনের।
সার্বিক ভাবে রাজ্য জুড়ে গত ২৪ ঘন্টায় সংক্রামিত হয়েছেন মোট ৯২৪ জন। এখন পর্যন্ত পশ্চিমবঙ্গে করোনার দুই ঢেউ মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ১২ হাজার ১২৯ জন। রাজ্যে এদিন সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৩১৪ জন যা নতুন করে আক্রান্তের সংখ্যার থেকে অনেকটাই বেশি। এখন পর্যন্ত রাজ্যে মোট সুস্থ হয়ে উঠেছেন, ১৪ লক্ষ ৭৯ হাজার ৩১২ জন।
দৈনিক সংক্রমণে শীর্ষে উত্তর ২৪ পরগণা, বাংলায় আজ করোনা আক্রান্ত ৯২৪, মৃত্যু ১৩ জনের।
বাংলায় এখন পর্যন্ত করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ১৭ হাজার ৯১৬ জনের। যার মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গিয়েছেন ১৩ জন। এদিন করোনা ভাইরাসের স্যাম্পেল টেস্ট হয়েছে ৫২ হাজার ৪৬। ১১ জুলাই রাজ্য সরকার প্রদত্ত বুলেটিন অনুযায়ী এখন পর্যন্ত রাজ্যে করোনা ভাইরাসের টেস্ট হয়েছে ১ কোটি ৪৭ লক্ষ ৬৯ হাজার ৭৩৪ টি। রাজ্যের সুস্থতার হার এখন ৯৭.৮৩ শতাংশ। দেখুন সার্বিক পরিসংখ্যান।




সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



