২০২২ সালের আগে সাধারণের জন্য ভ্যাকসিন নয়। জানালেন এইমসের (AIMS) ডিরেক্টর।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২০২২ সালের আগে সাধারণের জন্য ভ্যাকসিন নয়। জানালেন এইমসের (AIMS) ডিরেক্টর ড. রণদীপ গুলেরিয়া। আগের থেকে কম গতিতে হলেও দেশে নতুন কোভিড আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। মোট আক্রান্তের সংখ্যা ৮৫ লক্ষের গণ্ডি ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে দেশবাসীর জন্য খুব আশার কথা শোনাতে পারলেন না এইমসের ডিরেক্টর।

জাতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, করোনা ভ্যাকসিন ভারতীয় বাজারে সহজলভ্য হতে হতে এখনও প্রায় এক বছর লেগে যাবে। তাঁর কথায়, ‘‘আমাদের দেশের জনসংখ্যা বিপুল। ফলে কোনও সাধারণ ফ্লু ভ্যাকসিনের মতো বাজার থেকে সেটা কিনে ব্যবহার করার জন্য অপেক্ষা করতেই হবে। সেজন্য ২০২১-এর শেষ বা ২০২২-এর শুরু পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

আরও পড়ুনঃ চাকা গড়ানোর আগেই লোকাল ট্রেন নিয়ন্ত্রণে মামলা হল হাইকোর্টে!

গোটা বিশ্ব অপেক্ষা করে রয়েছে করোনা ভ্যাকসিনের জন্য। জোরকদমে চলছে করোনা ভ্যাকসিন সংক্রান্ত গবেষণা। বিভিন্ন দেশে বিভিন্ন পর্যায়ে রয়েছে ভ্যাকসিনের ট্রায়াল। পিছিয়ে নেই ভারতও। ভ্যাকসিনের ট্রায়ালের পাশাপাশি দেশে সবচেয়ে আগে কারা তা নেবেন তার তালিকাও প্রস্তুত করা হচ্ছে। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সাফাইকর্মী, পুলিশ, বয়স্ক মানুষ এবং যাঁদের কো-মর্বিডিটি রয়েছে তাঁদেরই প্রাধান্য দেওয়া হচ্ছে প্রাথমিকভাবে।

আরও পড়ুনঃ “একমাস পর দিদির পুলিশের দাঁত ভাঙবেন অমিত শাহ”, বেফাঁস মন্তব্য দিলীপ ঘোষের।

২০২২ সালের আগে সাধারণের জন্য ভ্যাকসিন নয়। এদিকে শীতকালে করোনার প্রকোপ বাড়া প্রসঙ্গে ড. গুলেরিয়া জানান, যেহেতু তাপমাত্রা কমছে তাই এই ভাইরাসের সংক্রমণ বাড়বে। দিল্লিতে তাপমাত্রা কমতেই সেখানে সংক্রমণ বেড়েছে। সেই প্রসঙ্গেই একথা বলেন তিনি। পাশাপাশি দিল্লির ক্ষেত্রে বায়ুদূষণকেও একটা ফ্যাক্টর বলে উল্লেখ করেন এইমসের ডিরেক্টর। প্রসঙ্গত, দেশে গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৬৭৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে প্রায় ৫ হাজার কম।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর