দ্বিতীয় করোনা ঝড় সামলাতে এবার রাশিয়ার Sputnik V ভ্যাকসিন কে ছারপত্র দিল ভারত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দেশের করোনা পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। ভাইরাসের দ্বিতীয় ঢেউ ক্রমশই ভয়াবহ রূপ ধারণ করছে। পরিসংখ্যান বলছে গত এক সপ্তাহে দেশের ১০ লক্ষ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। যার মধ্যে টানা ৬দিন দেশজুড়ে আক্রান্তের সংখ্যা ১ লক্ষের বেশি!

আরও পড়ুনঃ মর্গে যায়গা নেই, হাসপাতালে বেড নেই, বন্ধ স্কুল – বাতিল যাবতীয় পরীক্ষা! করোনায় হাহাকার দেশজুড়ে।

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ বেশি। একদিনে মারা গিয়েছেন ৯০৪ জন।এই মুহূর্তে দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যার ভিত্তিতে সারা বিশ্বে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত। এমনকি সার্বিক আক্রান্তের সংখ্যার ভিত্তিতেও কে ছাপিয়ে গিয়েছে দেশ। এই মুহূর্তে ভারতে করোনা আক্রান্তের সার্বিক সংখ্যা ১ কোটি ৩৫ লক্ষ ২৫ হাজার ১৫৩ জন।

অন্যদিকে ব্রাজিলের করোনা রোগীর সংখ্যা এই মুহূর্তে ১ কোটি ৩৪ লক্ষ ৮২ হাজার ৫৪৩। এর আগে ২০২০-র ৬ সেপ্টেম্বরে করোনা আক্রান্তদের নিরিখে ব্রাজিলকে ছাপিয়ে গিয়েছিল ভারত। আর এর মধ্যেই এবার রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক V-কে ছাড়পত্র দিল ভারতের ড্রাগ নিয়ন্ত্রক সংস্থা। সোমবার মস্কো ল্যাবরেটরির তৈরি এই টিকাকে অনুমোদনের কথা নিশ্চিত করেছে রাশিয়ার সভেরেইন ওয়েলথ ফান্ড।

ভারতের টিকা বিশেষজ্ঞ কমিটি জরুরি ভিত্তিতে এই টিকা প্রয়োগে সম্মতি দিয়েছে । কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের পর এই নিয়ে তৃতীয় করোনা ভ্যাকসিন ভারতে চূড়ান্ত অনুমতি পেল। এই ভ্যাকসিনের কার্যকারিতা ৯১.৬ শতাংশ এবং ভারত, সংযুক্ত আরব আমিরশাহী, ভেনেজুয়েলা ও বেলারুশে তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল চালানো হচ্ছে। দেশের বর্তমান পরিস্থিতিতে এই ভ্যাকসিন খুব কার্যকর হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত