নজরবন্দি ব্যুরোঃ শুক্রবার সকালে সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৪৪ হাজার ৮৭৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে প্রায় ৩ হাজার কম।
আরও পড়ুনঃ সংক্রমণের গতি পরাস্ত্র সুস্থতার হারে। প্রায় সব জেলায় কমল আক্রান্তের সংখ্যা।


ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৭ লক্ষ ২৮ হাজার ৭৯৫ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মৃতের সংখ্যাটাও কমবেশি আগের দিনের মতোই। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, এদিন দেশে মৃত্যু হয়েছে ৫৪৭ জনের।
ফলে দেশে মোট মৃত্যু বেড়ে দাঁড়াল ১ লক্ষ ২৮ হাজার ৬৮৮ জন।ভারতে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি মহারাষ্ট্রে।এই মুহূর্তে মহারাষ্ট্রে অ্যাকটিভ রোগীর সংখ্যা ৮৫ হাজার ৫৮৩ জন। এর পরেই রয়েছে কর্নাটক। তিন নম্বরে রয়েছে অন্ধ্রপ্রদেশ।
চার নম্বরে রয়েছে তামিলনাড়ু। পাঁচ নম্বরে রয়েছে উত্তরপ্রদেশ। ছ’নম্বরে রয়েছে দিল্লি।এই ছয় রাজ্যেই মোট আক্রান্তের সংখ্যা সাড়ে ৫১ লাখের বেশি। এই রাজ্যগুলি মিলিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৫১ লাখ ৬৬ হাজার ৯২১ জন। এই সংখ্যা দেশের মোট আক্রান্তের ৫৯.১৯ শতাংশ। এই ছয় রাজ্য মিলিয়ে মোট ৯০ হাজার ৬৭ জনের মৃত্যু হয়েছে।









