করোনা কাঁটায় জর্জরিত CBI দফতর, আক্রান্ত একাধিক আধিকারিক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বর্তমানে গোটা রাজ্যে করোনা সংক্রমণ বেড়ে চলেছে বিপুল গতিতে। আজ রাজ্য়ের স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্য জুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৭৩ জন। যা গত ৭ দিনে বেড়েছে ১২গুণেরও বেশি। করোনার এই নতুন প্রজাতির দাপটে রাজ্য তথা গোটা দেশের রাজনৈতিক ব্যক্তিবর্গের পাশাপাশি করোনার সংক্রমণের সম্মুখীন হতে হচ্ছে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের মতো ফ্রন্টলাইন যোদ্ধাদের।

আরও পড়ুনঃ TET: নিয়োগ ঘিরে অনিশ্চয়তা, সুপ্রিম ফিরে হাইকোর্টে টেট মামলার শুনানি

এবার কোভিডেড় কবলে পড়ল কলকাতার CBI দফতর। বিশেষ সূত্র মারফত খবর বছরের শেষ দিন থেকে নতুন বছরের এই প্রথম সপ্তাহ পর্যন্ত প্রায় করোনায় আক্রান্ত হতে হয়েছে ১৩ জন আধিকারিককে। শহরের নিজাম প্যালেস ও সল্টলেক এই দুই অফিসেই দেখা দিয়েছে এই মারন করোনার প্রভাব।

তাই সকল কর্মীদের নিরাপত্তার কথা মাথায় রেখে মাত্র ৪০ শতাংশ কর্মী নিয়েই কাজ চলছে সিবিআই দফতরে।তবে এখানেই শেষ নয়, জানা গিয়েছে সিবিআই দফতরের পাশাপাশি সিআইডির দফতরেও দেখা দিয়েছে করোনার সংক্রমণ। সেইমতো আইসোলেশনে ও পাঠানো হয়েছে অনেক আধিকারিকদের।

করোনা কাঁটায় জর্জরিত CBI দফতর, আইসোলেশনে বহু আধিকারিক 

Parliament passes bills to extend up to 5 years CBI, ED directors' tenure
করোনা কাঁটায় জর্জরিত CBI দফতর, আক্রান্ত একাধিক আধিকারিক

সেই একই ছবি এবার লালবাজারে, পুলিশ সূত্র অনুসারে মঙ্গলবার রাত পর্যন্ত কোভিড আক্রান্ত হয়েছেন মোট ১১৭ জন পুলিশ আধিকারিক। পাশাপাশি আইসোলেশনে পাঠানো হয়েছে একাধিক কর্মী আধিকারিকদের। যারফলে করোনার এই নয়া প্রজাতি নিয়ে রীতিমতো উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়ে সকলের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত