বাথরুমে করোনা রোগীর ঝুলন্ত দেহ, তুমুল চাঞ্চল্য বেলেঘাটা আইডি হাসপাতালে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাথরুমে করোনা রোগীর ঝুলন্ত দেহ, তুমুল চাঞ্চল্য বেলেঘাটা আইডি হাসপাতালে। শহর কলকাতায় করোনা চিকিৎসার অন্যতম হাসপাতাল হল বেলেঘাটা আইডি। করোনার প্রথম ধাক্কায় সামনের সারিতে থেকে কাজ করার পর করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে শহরের অন্যতম ভরসা এই হাসপাতাল।

আরও পড়ুনঃ করোনা রুখতে বিড়ি সিগারেট বিক্রি বন্ধ করতে বলল হাইকোর্ট!

একগুচ্ছ রোগী সেখানে করোনাকে হারিয়ে ওঠার যুদ্ধে লড়ছেন। ঠিক তেমনই এক করোনা রোগীর ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ার পর তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে ওই হাসপাতালে। কালাচাঁদ দাস নামে বছর ৭৫ এর ওই রোগী গত ২৪ এপ্রিল শরীরে করোনার উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন বেলেঘাটা আইডি তে। পরে তাঁর করোনা রিপোর্ট পসিটিভ আসে। চিকিৎসা শুরু করা হলে তিনি চিকিৎসায় সারা দিয়ে সুস্থও হতে শুরু করেন। কিন্তু তাঁর স্বভাব বা আচরণে কখনও কোনও অস্বাভাবিকতাও দেখতে পাননি চিকিত্‍সক বা নার্সরা।

অন্যান্য রোগীদের মতই স্বাভাবিক আচরণ ছিল তাঁর। কিন্তু সোমবার সকালে হাসপাতালেরই বাথরুম থেকে কালাচাঁদ বাবুর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে অনুমান, ওই বৃদ্ধ রোগে ভুগেই মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন। চিকিত্‍সকরাও বলছেন, অনেক কোভিড রোগীর মধ্যেই মানসিকভাবে ভেঙে পড়ার প্রবণতা দেখা যায়। সেক্ষেত্রে তাঁদের

বাথরুমে করোনা রোগীর ঝুলন্ত দেহ, তুমুল চাঞ্চল্য বেলেঘাটা আইডি হাসপাতালে। একাকীত্ব কাটানোর জন্য কাউন্সিলিংয়ের প্রয়োজন রয়েছে বলেও জানান চিকিত্‍সকরা। তবে খাস কলকাতায় এমন ঘটনায় কার্যত চাঞ্চল্য ছড়িয়েছে ওই হাসপাতালে। এর প্রভাব যাতে অন্যান্য রোগীর উপর না পড়ে সেই দিকেও নজর রাখছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন