নজরবন্দি ব্যুরোঃ উদ্বেগ বাড়িয়ে দেশে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। উদ্বেগ আরও বাড়িয়ে ভারতে ৭৭-লক্ষের গণ্ডি ছাড়িয়ে গেল করোনা-সংক্রমণ। বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৭৭,০৬,৯৪৬-এ পৌঁছে গেল। দেশে বিগত ২৪ ঘন্টায় নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে ৭০২ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুনঃ কলকাতার পুজো উদ্বোধনে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আরও পড়ুনঃ সংক্রমণের সর্বকালীন রেকর্ড রাজ্যে। মহাপঞ্চমীর দিন করোনা আক্রান্ত ৪০৬৯!
শেষ ২৪ ঘন্টায় ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৫৫,৮৩৮ জন। বেড়েই চলেছে করোনা সংক্রমণ । বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ১,১৬,৬১৬ জন এবং মোট সংক্রমিত ৭৭,০৬,৯৪৬ জন। বিগত ২৪ ঘন্টায় ভারতে সুস্থ হয়েছেন ৭৯,৪১৫ জন, ফলে এখনও পর্যন্ত দেশে করোনা-মুক্ত হয়েছেন ৬৮,৭৪,৫১৮ জন রোগী।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্টে জানা গেছে, আজ সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৭ লক্ষ ১৫ হাজার ৮১২ জন, বিগত ২৪ ঘন্টার মধ্যে কমেছে ২৪,২৭৮ জন। ভারতের কয়েকটি রাজ্যের করোনা-পরিস্থিতি এখনও হাতের নাগালের বাইরে। এই রাজ্যগুলি হল-মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, উত্তর প্রদেশ প্রভৃতি।
উদ্বেগ বাড়িয়ে দেশে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। তবে, স্বস্তির যে ভারতের প্রতিটি রাজ্যেই সুস্থতার সংখ্যা দ্রুত বাড়ছে। পাশাপাশি ভারতে প্রতিদিনই করোনা-টেস্টের সংখ্যাও বেড়েছে। দৈনিক ভারতে ৯.৮৬ কোটির গণ্ডি পেড়িয়েছে করোনা-পরীক্ষা। বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৯,৮৬,৭০,৩৬৩-এ পৌঁছে গিয়েছে।



