সংক্রমণের সর্বকালীন রেকর্ড রাজ্যে। মহাপঞ্চমীর দিন করোনা আক্রান্ত ৪০৬৯!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সংক্রমণের সর্বকালীন রেকর্ড রাজ্যে। মহাপঞ্চমীর দিন করোনা আক্রান্ত ৪০৬৯! দেশজুড়ে সার্বিক সংক্রমনের গতি কিছুটা কমলেও রাজ্যে কিছুটা থমকে ফের শুরু হয়েছে করোনাভাইরাসের গতিবৃদ্ধির দাপট। ফের হুহু করে বাড়ছে চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা। আর চিকিৎসাধিন আক্রান্তের সংখ্যা বাড়তেই কমতে শুরু করেছে সুস্থতার হার।

আরও পড়ুনঃ পুজোর কলকাতায় অশান্তির ছক। তিলোত্তমার বিভিন্ন প্রান্ত থেকে গ্রেফতার ২৭ জন!

করোনা ভাইরাসের প্রভাব পড়েছে রাজ্যের সব জেলাতেই। পুরুলিয়া ঝাড়গ্রামে প্রথম দিকে সংক্রমণের গতি কম থাকলেও পরবর্তীকালে ভালই বেড়েছে সংক্রমণের গতি। কলকাতা আর হাওড়া তে কয়েক সপ্তাহ আগে সংক্রমনের গতিতে কিছুটা লাগাম পড়লেও ফের বাড়তে শুরু করেছে আক্রান্তের সংখ্যা। পাশাপাশি উত্তর ২৪ পরগনায় সংক্রমণ বেড়েছে একই ভাবে। আজকের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছেন ৪ হাজার ৬৯ জন।

সংক্রমণের সর্বকালীন রেকর্ড রাজ্যে। আজকের ৪ হাজার ৬৯ জন কে নিয়ে রাজ্যের মোট আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৩৩ হাজার ১২৬ জন। এই বিপুল আক্রান্তের মধ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন ৩৫ হাজার ৫৭৯ জন। যা গতকালের থেকে ৪০৯ জন বেড়েছে। পুজোর আবহে হুহু করে সংক্রমণের গতি বাড়ছে রাজ্যে। ইতিমধ্যেই চিকিৎসকদের একটা বড় অংশ জানিয়েছেন এই হারে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলে হাসপাতালে বেড পাওয়াই মুশকিল হবে।

একদিকে সংক্রমণের গতি বাড়ছে আর অন্যদিকে দীর্ঘ্যতর হচ্ছে মৃত্যুমিছিল। প্রতিদিন গড়ে ষাট জনের বেশি মানুষ মারা যাচ্ছেন রাজ্যে। সবথেকে বেশি মৃত্যু হচ্ছে যারা কোমর্বিডিটিতে ভুগছেন তাঁদের। এখন পর্যন্ত রাজ্যে মৃত্যু হয়েছে ৬ হাজার ২৪৪ জনের। মৃত ৬ হাজার ২৪৪ জনের মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গিয়েছেন ৬৪ জন। অন্যদিকে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ৫৯৬ জন।

আজকের ৩ হাজার ৫৯৬ জন কে নিয়ে এখন পর্যন্ত রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৯১ হাজার ৩০৩ জন। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের টেস্ট হয়েছে মোট ৪৫ হাজার ৮০৩ টি। এখন পর্যন্ত রাজ্যে মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ লক্ষ ২২ হাজার ২৪৩ টি।রাজ্যে প্রতি ১০ লক্ষ মানুষ পিছু টেস্ট হয়েছে ৪৫ হাজার ৮০৩ জনের। প্রতি ১০০ টি স্যাম্পেল টেস্ট পিছু রাজ্যে আক্রান্তের সংখ্যা ৮.০৮ শতাংশ। রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৮৭.৪৫ শতাংশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর