নজরবন্দি ব্যুরোঃ কলকাতার পুজো উদ্বোধনে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সঙ্গে থাকবেন নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলি। তবে পুরোটাই ভার্চুয়াল মাধ্যমে। ষষ্ঠীতেই ‘ভার্চুয়াল’ পুজো পরিক্রমায় মালদহের পুজো দেখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে জন্য বিজেপির জেলা কার্যালয়ে বসছে জায়ান্ট স্ক্রিন। বৃহস্পতিবার দুপুরে সেখানেই দেখানো হবে ‘ভার্চুয়াল’ পুজো। ইতিমধ্যে জেলাসদর ইংরেজবাজার শহর-সহ জেলার বিভিন্ন পুজো মণ্ডপের ভিডিয়োগ্রাফিও করা হয়েছে।
আরও পড়ুনঃ পুজোর আনন্দ মাটি করবে বৃষ্টি! বঙ্গে ষষ্ঠী থেকে অষ্টমী ভারী বৃষ্টির সম্ভাবনা।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাজ্যের অন্তত ১০টি জেলায় ভার্চুয়াল পুজো পরিক্রমা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরবঙ্গে মালদহ জেলা ও শিলিগুড়ির পুজো সেই পরিক্রমায় ঠাঁই পেয়েছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত এই ভার্চুয়াল পুজো পরিক্রমায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। প্রথমে পুরাতন মালদহের সাহাপুর সর্বজনীন মণ্ডপ থেকে ভার্চুয়াল পুজো পরিক্রমা শুরুর কথা ছিল। কিন্তু হাইকোর্ট মণ্ডপে ঢোকার ক্ষেত্রে বিধিনিষেধ জারি করায় সাহাপুরের দুর্গামণ্ডপের সেই কর্মসূচি বাতিল করা হয়েছে। শুরু হয়ে গেছে মায়ের বোধন।
ঢাকে কাঠি পড়ার সঙ্গে সঙ্গে বাঙালির চির পরিচিত উলুধ্বনি পড়ছে মণ্ডপে। করোনা পরিস্থিতিতেই পুজোর সাজো সাজো রব। দুর্গাপূজা নবরাত্রির ষষ্ঠ দিনে শুরু হয়। এই দিনটিকে দুর্গা ষষ্ঠী বা মহাষষ্ঠী বলা হয়। এই দিনে দেবী দুর্গা কৈলাশের যাত্রা শেষ করে মর্তে আগমন করেন। ষষ্ঠী পূজার কিছু আকর্ষণীয় ধর্মীয় আচার রয়েছে। অনেক নারী দুর্গা ষষ্ঠীর দিনে একটি বিশেষ পূজা করে থাকেন। এবারে ষষ্ঠী পড়েছে ২১ শে অক্টোবর বুধবার দুপুর ২ টো বেজে ৮৮ মিনিট ২০ সেকেন্ড থেকে শুরু হয়ে থাকছে ২২ শে অক্টোবর বৃহস্পতিবার দুপুর ১ টা বেজে ১১ মিনিট ৫৮ সেকেন্ড পর্যন্ত। ষষ্ঠী হল কোনো চান্দ্র মাসের ষষ্ঠ দিন।
কলকাতার পুজো উদ্বোধনে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই দিন বংশধরদের কল্যাণে কামনায় নিবেদিত করা হয়|মায়েরা দুর্গা পূজার সময় তাদের সন্তানদের জন্য ষষ্ঠী পুজো করে থাকেন। একইভাবে,দূর্গা ষষ্ঠী মায়েদের কাছে একটি বিশেষ দিন যেদিন তারা সন্তানের কল্যাণের জন্য প্রার্থনা করে থাকেন। এদিকে মণ্ডপের ভিতরে অঞ্জলি, সিঁদুর খেলায় অনুমতি দেয়নি কলকাতা হাইকোর্ট। সন্ধিপুজোর সময় নির্ধারিত সংখ্যার বেশি মানুষ মণ্ডপে থাকতে পারবেন না বলে নির্দেশ দিল আদালত। তবে বুধবারের রায়ে ঢাকিদের নো এন্ট্রি জোনে ঢোকার অনুমতি দিয়েছে হাইকোর্ট। এটাই স্বস্তির।



