আতঙ্ক ক্রমশ বাড়ছে! একই দিনে করোনা আক্রান্ত জিৎ, সৃজিত ও মন্ত্রী অরুপ বিশ্বাস!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে বাড়ছে করোনা (Coronavirus) ও তার নয়া স্ট্রেনে আক্রান্তের সংখ্যা। আর তাই লকডাউনের পথে না হাঁটলেও বাংলায় ফের কড়া বিধিনিষেধ জারি করতে পারে রাজ্য সরকার। সংক্রমণ রুখতে আগামী ৩ জানুয়ারি থেকেই কিছুদিনের জন্য নয়া বিধিনিষেধের কথা জানানো হতে পারে। আর এর মধ্যেই করোনার বাড়বাড়ন্তে চিন্তিত টলিপাড়া।

আরও পড়ুনঃ ভয়ঙ্কর হচ্ছে রাজ্যের করোনা পরিস্থিতি, সোম থেকে ধাপে ধাপে লাগু হতে পারে বিধিনিষেধ

বছরের প্রথম দিনই কোভিড পজিটিভ হওয়ার কথা জানালেন পরিচালক এবং সংগীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায় । নিজেরাই জানালেন সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সৃজিত মুখোপাধ্যায় জানিয়েছেন তিনি করোনা পজিটিভ। ৭২ ঘণ্টার মধ্যে যাঁরা যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁদের করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ করেছেন তিনি।

অপর দিকে ট্যুইটারে একটি পোস্ট করেছেন সঙ্গীতশিল্পী জিৎ গঙ্গোপাধ্যায়। সেখানে তিনি লিখেছেন, ‘আমার কোভিড পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। এখন পর্যন্ত আমার মৃদু উপসর্গ রয়েছে। তবে শারীরিকভাবে আমি সুস্থবোধই করছি। বাড়িতেই নিভৃতবাসে রয়েছি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আমি সবরকম কোভিডবিধি মেনে চলছি।

সম্প্রতি যাঁরা যাঁরা আমার সংস্পর্শে এসেছেন তাঁরা দয়া করে কোভিড পরীক্ষা করিয়ে নিন। ‘ এখানেই শেষ নয়, ঐ একই দিনে করোনা আক্রান্ত হলেন, রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস । সূত্রের খবর, তাঁর মৃদু উপসর্গ দেখা দিয়েছিল। তাঁর করোনা পরীক্ষা করানো হয়। রিপোর্ট পজিটিভ আসে। দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে তাঁকে ভরতি করা হয়েছে বলে খবর।

আতঙ্ক ক্রমশ বাড়ছে! একই দিনে করোনা আক্রান্ত জিৎ, সৃজিত ও মন্ত্রী অরুপ বিশ্বাস!

বিদ্যুৎ মন্ত্রীকে কড়া পর্যবেক্ষণে রাখছেন চিকিৎসকরা। শরীরে অক্সিজেনের মাত্রার দিকে নজর রাখা হচ্ছে। ওমিক্রনের জন্য নমুনা পরীক্ষায় পাঠানো হবে কি না, তা এখনও জানা যায়নি। অ্যান্টিবডি ককটেল প্রয়োগ করে তাঁর চিকিৎসা শুরু হয়েছে বলে সূত্রের খবর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত