সোমবারই করোনার প্রতিষেধক আসতে পারে বিশ্বে!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: করোনা ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে লাফিয়ে লাফিয়ে। মাত্র দু-মাসেই করোনায় মৃতের সংখ্যা দ্বিগুণ হয়েছে। তিন লাখ থেকে তা বেড়ে ছ-লাখের গণ্ডি পার করেছে। বর্তমানে বিশ্বে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪৪ লাখ ২৫ হাজার ৮৬৫। মৃত্যু হয়েছে ৬ লাখ ৪ হাজার ৯১৭ জনের।

আরও পড়ুনঃ দেশে ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে সংক্রমণ,সেপ্টেম্বরে আক্রান্তের শীর্ষে পৌঁছবে দেশ।

এরমধ্যে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেশি অ্যামেরিকাতেই। এমন সময় আগামী কাল করোনাভাইরাসের যম অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টিকার আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হওয়ার সম্ভাবনা প্রবল। করোনা প্রতিরোধক ওষুধ ও টিকা নিয়ে গোটা বিশ্ব জুড়ে গবেষণা চলছে। এর মধ্যে রাশিয়া এবং ইংল্যান্ডের গবেষকরা অনেকটা এগিয়ে।

পিছিয়ে নেই আমাদের দেশ ভারত। যদিও এখনও টিকার আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়নি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাসের ভ্যাকসিন মানবদেহে প্রথম ধাপের পরীক্ষার ফল সোমবার প্রকাশিত হবে। রয়টার্স, বিবিসি এই খবর জানিয়েছে। ওই রিপোর্টে বলা হয়েছে, অক্সফোর্ডের ভ্যাকসিনটির এরই মধ্যে বৃহত্তর আকারে মানব দেহে পরীক্ষার দ্বিতীয় ধাপ শুরু হয়েছে।

এই ধাপে ভ্যাকসিনটি করোনার বিরুদ্ধে সুরক্ষা কতটা দেবে তা দেখবেন গবেষকরা। তবে টিকার প্রথম ধাপের পরীক্ষার ফল প্রকাশ করা হয়নি। মনে করা হচ্ছে টিকার প্রাথমিক পরীক্ষার ফল ও আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হবে সোমবার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর